গলাচিপায় ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ও ত্রাণ বিতরণ

আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
রবিবার, ০২ জুন ২০২৪



পটুয়াখালীর গলাচিপায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ বিতরণ করা হয়েছে।

রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে ফাউন্ডেশন ফর সোসিও-ইকোনোমিক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (FSDI) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম ক্ষতিগ্রস্তদের হাতে নগদ দুইহাজার টাকা ও ত্রাণ সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. সাহিন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, কৃষি কর্মকর্তা আরজু আক্তার, প্রানীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ সজল দাস ও প্রকল্প বাস্তবায়ন কর্মক&
Advertisement
#2480;্তা খোকন চন্দ্র দাস। এসময় পৌর মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, লবন, চিনি, হলুদ, মরিচ ও ধনিয়া গুড়া দেয়া হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা ত্রাণ পেয়ে খুশী হলেও সরকারের কাছে উপকূলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম বলেন, ঘূর্ণিঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাছাই করে তালিকা গঠন করতে হবে। সরকার ও প্রশাসন ক্ষতিগ্রস্ততের সহায়তায় আন্তরিক। গণহারে তালিকা না বানিয়ে বাছাই করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল জানান, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের তালিকা গঠন করে সরকারি সহয়তা দেয়া হচ্ছে। এ কার্যক্রম চলমান থাকবে। 

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন