গলাচিপায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

পটুয়াখালী জেলার গলাচিপা থানায় কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করেছে গলাচিপা থানা পুলিশ।
শনিবার (৪ নভেম্বর) সারাদেশের ন্যায় উদযাপন করা হয় কমিউনিটি পুলিশিং ডে-২০২৩। দিবসটির এবারের প্রতিপাদ্য– ‘পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল, সহকারী কমিশনার ÷7;ূমি মো: নাছিম রেজা, সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল), মোর্শেদ তোহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাবেক সভাপতি আলহাজ্ব শাহজাহান মিয়া, গলাচিপা উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মো: আবুল কালাম, সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন অর রশীদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু ও গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েণ সহ স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষজন। কমিউনিটি পুলিশিং একটি সংগঠনভিত্তিক দর্শন ও ব্যবস্থাপনা- যা জনগণকে সম্পৃক্ত করে জনগণ ও পুলিশের অংশীদারিত্বের ভিত্তিতে সমাজে অপরাধ ভীতি হ্রাস ও বিভিন্ন সমস্যা সমাধান করা হয়। এটি একটি গণমুখী, প্রতিরোধমূলক ও সমস্যা সমাধানমূলক পুলিশি ব্যবস্থা।

Comments
No comments
Add a comment: