গলাচিপায় ইউপি চেয়ারম্যান ও সচিবদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

আরেফিন লিমন পটুয়াখালী দক্ষিণ প্রতিনিধি
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

স্থানীয় সরকারের তৃণমূল পর্যায়ের প্রশাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিবদের অংশগ্রহণে ইউনিয়ন পরিষদ ও গ্রাম আদালত ব্যবস্থাপনা সম্পর্কে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেছেন পটুয়াখালীর জেলা প্রশাসক নূর কুতুবুল আলম। 

বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. সাহিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নাসিম রেজা, থানা অফিসার ইনচার্জ মো: ফেরদৌস আলম খান ও উপজেলা প্রকৌশলী মো: জাহাঙ্গীর আলম। এতে গলাচিপা উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও দ্বায়িতপ্রাপ্ত ইউপি সচিবরা অংশ নেয়। দিনব্যাপী চলা প্রশিক্ষণ কর্মশালায় দু'জন প্রশিক্ষক চেয়ারম্যান ও সচিবদের দক্ষতা উন্নয়নের লক্ষে ইউনিয়ন পরিষদ ও গ্রামীণ আদালতের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়। এছাড়াও বিভিন্ন আইনকানুন, নিয়মনীতি বিষয়ে অবহিত করেন।

Advertisement
প্রশিক্ষণ কর্মশালায় ইউনিয়ন পরিষদের ওয়েব পোর্টাল হালনাগাদ করণ,  জন্ম-মৃত্যু নিবন্ধন অধিকতর বৃদ্ধি,  ইউনিয়ন পরিষদ পরিচালনায় সক্ষমতা বৃদ্ধি, গ্রাম আদালত পরিচালনা, বিচার ব্যবস্থা, সচ্ছতা ও বাজেট ব্যবস্থাপনা শক্তিশালী করণ বিষয়ে অনুষ্ঠানে হাতেকলমে প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন উদ্ভূত সমস্যার তাৎক্ষণিক সমাধান বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নূর কুতুবুল আলম বলেন, যে কোন বিষয়ে প্রশিক্ষণের বিকল্প নেই। আইনের ধাপ, ধারা - উপধারা - শুনানি ও আদেশ প্রদানের ক্ষেত্রে সচ্ছতা সময়, তারিখ বিষয়ে সজাগ এবং সচেতন হতে হবে।  ইউনিয়ন পরিষদ হচ্ছে তৃণমূল, জনমানুষের বিচার ব্যবস্থা তাই সালিসিসহ ইত্যাদি বিষয়গুলোতে যেন মানুষ হয়রানির স্বীকার না হয়। এছাড়াও ইউনিয়ন পরিষদের সকল আয়-ব্যয়, ক্যাশবহি প্রদান, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন বিষয়ে যথাযথ মাষ্টাররোল, ভাউচার সমন্বয় করণ কাজগুলো নিয়মিত করতে হবে এবং সংরক্ষণ রাখতে হবে। কোন বিষয়ে সচ্ছতা অনিয়ম অবহেলার অভিযোগ হলে তা প্রমান সাপেক্ষে আইন অনুযায়ী কঠোর অবস্থান নিতে বাধ্য হবো।  এছাড়াও জেলা প্রশাসক নূর কুতুবুল আলম  আমখোলা ভূমি অফিস, ইউএনও অফিস ও গলাচিপা পৌরসভা পরিদর্শন করেন। 

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন