মদনপুর-বস্ত্রল হাইওয়ে গর্তে ভরা মৃত্যুর মহাসড়ক! প্রতিদিন জ্যাম ও দুর্ঘটনায় দিশেহারা মানুষ

নারায়ণগঞ্জের মদনপুর-বস্ত্রল হাইওয়ে এখন যেন সড়ক নয়, গর্তে ভরা এক মৃত্যুর ফাঁদ।
পুরো রাস্তাজুড়ে বড় বড় খানা-খন্দ, ভাঙা পিচ ও ধুলাবালিতে ঢেকে আছে চলাচলের পথ। প্রতিদিন এই পথে হাজারো মানুষ যাতায়াত করলেও দীর্ঘদিন ধরে সংস্কারের কোনো উদ্যোগ নেই।চালক ও যাত্রীদের অভিযোগ, গভীর গর্তে পড়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।

মোটরসাইকেল, অটোরিকশা, ট্রাক—সব ধরনের যানবাহনই ঝুঁকিতে চলছে, আর সামান্য অসতর্কতায় ঘটছে প্রাণঘাতী বিপর্যয়।এ অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকতে হচ্ছে মানুষকে। সময়ের অপচয়, অতিরিক্ত জ্বালানি খরচ এবং দুর্ঘটনার ভয়—সব মিলিয়ে এই সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক।ব্যবসায়ীরাও ক্ষতির মুখে, কারণ পণ্য পরিবহন ব্যয় বেড়ে গেছে কয়েকগুণ।স্থানীয়দের দাবি, অবিলম্বে এই সড়ক সংস্কারের ব্যবস্থা না নিলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের প্রাণহানি।

তাদের প্রশ্ন—“কত দুর্ঘটনা হলে জাগবে কর্তৃপক্ষ?”

Comments
setumit123@gmail.com
Khub e kharap obosta......joto taratari somvob Rasta ta thik kora hok......
Add a comment: