খুলনায় র‌্যাবের অভিযানে তক্ষকসহ গ্রেপ্তার ৪, তিন জনকে কারাদণ্ড

জাহাঙ্গীর আলম মুকুল
মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২

র‌্যাব ৬ এর অভিযানে খুলনায় বন্যপ্রাণী তক্ষকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের তিনজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও একজনকে ২ হাজার টাকা জরিমানা দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ নভেম্বর) রাতে তাদের নগরীর রূপসা স্ট্যান্ড রোডস্থ মোল্লাবাড়ি থেকে আটক করা হয়।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো, রূপসা স্ট্যান্ড রোড মোল্লা বাড়ি এলাকার রুস্তম আলীর ছেলে আরিফুল ইসলাম, সোনাডাঙ্গা সবুজবাগ এলাকার আশরাফ শেখের ছেলে ফারুক হোসেন বাপ্পী ও খালিপুর চিত্রালী এলাকার মো: সুলতানের ছেলে মো: আব্দুর রাজ্জাক। এছাড়া মিজান নামে একজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement
র‌্যাব ৬ খুলনার সহকারি পরিচালক লে: আবুল কালাম আজাদ বলেন, দীর্ঘদিন যাবত একটি চক্র নগরীর রূপসা স্ট্যান্ডরোড এলাকায় কতিপর ব্যক্তি তক্ষক কেনাবেচা করছে এমন সংবাদ তাদের কাছে আসে। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা জোরদার করে তারা। এরই ধারাবাহিকতায় তক্ষক বিক্রি হবে এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৮ টার দিকে তারা রূপসা স্ট্যান্ডরোড মোল্লাবাড়ি ঘিরে অভিযান চালায়। সেখান থেকে তারা তক্ষকটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়া আরিফুল ইসলাম তক্ষক বিক্রির মধ্যস্থতাকারী। গহীন জঙ্গল থেকে তক্ষক সংগ্রহ করে এবং দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে সেগুলো বিক্রি করতেন। সোমবার তক্ষকটি ক্রয় করার জন্য তিনজন মোল্লাবাড়িতে আসেন। সেখানে দরদাম করার সময়ে তাদের আটক করা হয়। এর পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরিফুল ইসলাম, ফারুক হোসেন বাপ্পী ও মো: আব্দুর রাজ্জাককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এসময়ে আদালত মো. মিজানকে ২ হাজার টাকা জরিমানা করে তাকে ছেড়ে দেওয়া হয়।

খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী বলেন, সাজাপ্রাপ্ত তিনজনকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারদন্ড দেওয়া হয়েছে। মো. মিজান উৎসাহী হয়ে তাদের সাথে এখানে এসেছিলেন। তার বিরুদ্ধে কোন অপরাধ পাওয়া না যাওয়ায় তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন