খুলনায় বিশ্ব ঐতিহ্য সুন্দরবন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন "প্লাস্টিক ও পলিথিন মুক্ত সুন্দরবনের জনপদ" গড়ুন এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সুন্দরবন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সুন্দরবন একাডেমির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুন্দরবন দিবসের রাষ্ট্র স্বীকৃতি অর্জনের দাবিতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতা করেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. নাজমুস সাদাত, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সুন্দরবন একাডেমির পরিচালক ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদসহ আরো অনেকে। অনুষ্ঠানে বক্তারা বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং অন্যান্য সুন্দর প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য সুন্দরবন দিবসের রাষ্ট্রিয় স্বীকৃতির দাবি জানানো হয়।

Comments
No comments
Add a comment: