খুলনায় নারীর লোমহর্ষক হত্যার রহস্য উদঘাটন, থেকে মূলহোতা গ্রেফতার

খুলনায় নারীর লোমহর্ষক হত্যার রহস্য উদঘটন করেছে র্যাব-৬ । এ ঘটনার মূলহোতা আবু বক্করকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। আজ বেলা ১২টায় নগররীর শিববাড়ী মোড়ে এক প্রেস ব্রিফিংএ বিস্তাররিত জানান র্যাব-৬ এর অধিনায়ক মোস্তাক আহম্মেদ ।
তিনি বলেন, রবিবার সকালে খুলনা মহানগরীর শিববাড়ী মোড় এলাকায় আবু বক্কর মোল্লার ভাড়াবাসা থেকে কবিতার গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।নিহত কবিতা সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুতের বিল এলাকার বাসিন্দা। এর পরই আসামি আবু বক্কর মোল্লা পলাতক ছিল। এ ঘটনায় র্যাব-৬ এর একটি আভিযানিক দল রবিবার রাতে গাজীপুর জেলার বাসন থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আবু বক্কর মোল্লাকে গ্রেফতার করে। পরে তার জবানবন্দি অনুযায়ী খুলনা মহানগরীর শিববাড়ী মোড় এলাকায় আবু বক্করের ভাড়া বাড়ীর পিছন থেকে কবিতার শরীর থেকে কেটে ফেলা হাত উদ্ধার করা হয়।
পাঁচ দিনের পরিচয়ের সূত্র ধরে ভাড়া বাসায় এনে শারিরিক সম্পর্কের পর কথা কাটাকাটির এক পর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় কবিতা নামে ঐ নারীকে। তারপর লাশ গুমের জন্য ঘরে থাকা বটি দিয়ে শরীরের বিভিন্ন অংশ কেটে বিছিন্ন করে ফেলা হয়। ঘটনার পর নিজেকে আড়াল করার জন্য আবু বক্কার রাতে নিজেকে গোপন করার জন্য আবু বক্কর কথিত স্ত্রী স্বপ্নাকে নিয়ে রূপসা নদী পার হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। গ্রেপ্তার ভয়ে গাজীপুর গিয়ে অবস্থান নেয়। রোববার রাতে র্যাবের গোয়েন্দা জালে গ্রেপ্তার হয় আবু বক্কর। গ্রেপ্তার হওয়া আসামিকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments
No comments
Add a comment: