খালেদা জিয়ার সুস্থতা মানেই গণতন্ত্রের আশা: আজহারুল ইসলাম মান্নান

মোঃমীমরাজ হোসেন,উপজেলা প্রতিনিধি সোনারগাঁ(নারায়ণগঞ্জ)
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার সাদিপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।  প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা মানেই এ দেশের গণতন্ত্রের আশা। তিনি শুধু বিএনপির নেত্রী নন, তিনি গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার আন্দোলনের প্রতীক।  তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়া নানা শারীরিক জটিলতায় ভুগছেন। মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় আজ আমরা একত্রিত হয়েছি।

Advertisement

ইনশাআল্লাহ, দেশবাসীর দোয়ায় তিনি আবার সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসবেন।  তাঁতীদলের সাধারণ সম্পাদক হাজী মজিবুর রহমানের সভাপতিত্বে এবং যুবদল নেতা আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান ও কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব, সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান শান্ত, উপজেলা ওলামাদলের আহ্বায়ক ওমর ফারুক, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহজালালসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।  আজহারুল ইসলাম মান্নান বলেন,দেশের মানুষ আজ গণতন্ত্রহীনতায় ভুগছে। এই সংকট থেকে উত্তরণের জন্য বেগম খালেদা জিয়ার সুস্থ হয়ে নেতৃত্বে ফিরে আসা অত্যন্ত জরুরি। দোয়ার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করতে হবে।  অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধার কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন