খামার গ্রাম নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটি গঠন করা হয়েছে

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালি করতে চৌহালী উপজেলাধীন ১নং সদিয়া চাঁদপুর ইউনিয়নের
৪ নং ওয়ার্ডের কেন্দ্র পরিচালনা কমিটি গঠন করা হয়। সিরাজগঞ্জ -৫ আসনের এমপি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডলের নির্দেশে। বুধবার (৬ ডিসেম্বর ) সন্ধ্যায় খামার গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে একটি সেন্টার কমিটি গঠন ক80;া হয়।এসময় এনায়েতপুর থানা আ'লীগের সভাপতি আহমেদ মোস্তফা খান বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি রাশেদুল ইসলাম সিরাজ,১নং সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জাহিদ, সহ-সভাপতি ডা. মুজিবর রহমান, ইউনিয়ন আ'লীগের সভাপতি শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক আনসার আলী বুদ্দু,সাংগঠনিক সম্পাদক আছের উদ্দিন,৪ নং ওয়ার্ড আ'লীগের সভাপতি আশরাফ প্রামানিক,সাধারণ সম্পাদক সোহেল মোল্লা,সহ স্থানীয় আওয়ামীলীগের তৃণমূলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments
No comments
Add a comment: