ক্ষমতার অপ-ব্যবহার ৫ মাস ধরে কলেজের অধ্যক্ষকে বরখাস্ত

মতলব উত্তর প্রতিনিধি
বুধবার, ২০ নভেম্বর ২০২৪


মতলব উত্তর উপজেলার কর্তব্যে অবহেলা দেখিয়ে সুজাতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মাসুদ পারভেজকে পাঁচ মাস ধরে সাময়িক বরখাস্ত করে রেখেছে কলেজটির প্রতিষ্ঠাতা ও সাবেক গবর্নিং বডির সভাপতি এমএ ওয়াদুদ। 

তিনি চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, তার ছোট ভাই ছিলেন এমএ কুদ্দুস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান, আরেক ভাই সাজেদুল হোসেন বাবু বাতেন ছিলেন ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। 

জানা যায়, উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে এমএ ওয়াদুদ ও এলাকাবাসীর সহযোগিতায় ১৯৯৭ সালে সুজাতপুর গ্রামে এই কলেজটি প্রতিষ্ঠিত করেন। সেই থেকে দীর্ঘ ২৭ বছর প্রভাব খাটিয়ে তিনি কলেজটির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। 

মো. মাসুদ পারভেজ ২০১৬ সালের অক্টোবর মাসের ১৬ তারিখে সুজাতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ যোগদান করেন তিনি। দীর্ঘদিন কলেজটি পরিচালনা করে আসছে তিনি। কিন্তু বিপত্তি হয় কলেজটির সাবেক সভাপতির সিদ্ধান্তের বাইরে গিয়ে কোন কাজ করা।

পুরো কলেজটির সমস্ত সিদ্ধান্ত একাই নিতেন কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক গভর্নিং বডির সভাপতি এমএ ওয়াদুদ। তার আঙ্গুলের ইশারায় চলত কলেজটি। প্রতি মাসে কলেজটির উন্নয়ন ও বিভিন্ন খাতে ভাউচারের মাধ্যমে তুলে নিতেন মোট অংকের টাকা।

Advertisement
তার কথায় অমত হওয়ায় চলতি বছরের মে মাসের ১৫ তারিখে দায়িত্বে অবহেলার কারণ দেখিয়ে সাময়িক বরখাস্ত করেন কলেজে অধ্যক্ষ মো. মাসুদ পারভেজ কে। ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয় কলেজটির সহকারী অধ্যাপক সুনীল চন্দ্র সরকারকে।

তিনি ১ মাস দায়িত্ব পালনের শেষে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব রদবদল করে দেওয়া হয় সহকারী অধ্যাপক সুব্রত দাস কে। 
এ বিষয়ে কলেজটির অধ্যক্ষ মো. মাসুদ পারভেজ জানান, গত এপ্রিল মাসের ২৪ তারিখে একটি কারন দর্শানোর নোটিশের মাধ্যমে আমাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। পরবর্তীতে  গত ১৫ মে পুনরায়

সভায়  আমাকে পেশাগত দক্ষতার ঘাটতি দেখিয়ে আরো ২ মাস পর্যন্ত সাময়িক বরখাস্ত করা হয়।তিনি আরও বলেন, ২৯ জুন আমার শারীরিক অসুস্থতার কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব হস্তান্তর করে সহকারী অধ্যাপক সুনীল চন্দ্র সরকারকে বুঝিয়ে দিয়েছিলাম।

যে কারণ দেখিয়ে আমাকে সাময়িক বরখাস্ত করেছে, এই কারণে তিনি আমাকে বরখাস্ত করতে পারে না। এ বিষয়ে সুজাতপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লে. (অব.) এমএ ওয়াদুদ বলেন, আমাদের কলেজের অধ্যক্ষ মো. মাসুদ পারভেজের অনিয়মের কোন শেষ নেই।

বিভিন্ন অনিয়মের কারনে তাকে সংশোধন হওয়ার জন্য ২ মাসের জন্য গবর্ণিং বডির আলোচন সভায় সকলের সম্মতিক্রমে সাময়িক দরখাস্ত করেছিলাম। তারপরে দেশে সরকার পরিবর্তনের পরে সরকারি বিধি অনুযায়ী আমাকে সভাপতি দায়িত্ব থেকে সরে আসতে হয়েছে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন