ক্রয়কৃত জমিতে চাষাবাদে বাধা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পরান গ্রামে ক্রয়কৃত জমিতে হালচাষে বাধা দেয়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে, ওই গ্রামের মৃত আসকর আলীর ছেলে নজরুল ইসলামকে ( ৫০) তার ক্রয়কৃত জমিতে চাষাবাদে বাধা দেয় তারই চাচাতো ভাই হাসেম আলী। স্থানীয়রা জানান, ওই গ্রামের একটি ৩৬ শতাংশ জমির ১৮ শতাংশ আসকর আলীর এবং বাকি ১৮ শতাংশ তার ভাই জোনাত আলীর।
আসক আলী তার জীবদ্দশায় ওই জমি বিক্রি করলে স্থানীয় আনছার আলী ত্রুয় করেন। আনছার আলী দীর্ঘ দিন ভোগদখলের পর স্থানীয় জয়নাল আবেদীনের কাছে বিক্রি করেন ওই জমি। জয়নাল আবেদিন সেই জমি বিক্রি করলে গত ৪ জানুয়ারি নজরুল ইসলাম কবলা দলিল মূলে ক্রয় করেন। যার দলিল নং ২১।
ক্রয়কৃত জমিতে ফসল উৎপাদনের প্রস্তুতি নিলে হঠাৎ করে নজরুলের চাচাতো ভাই হাসেম আলী লোকজন নিয়ে চাষাবাদ করতে বাধা দেয়। এরপর থেকে স্থানীয়দের দ্বারে দ্বারে ঘুরছেন সমস্যার সমাধানে নজরুল ইসলাম। অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ হাসেম আলীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

Comments
No comments
Add a comment: