কোনাপাড়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নিপীড়ন ও আত্মহত্যার হুমকি

যাত্রাবাড়ী থানা অন্তর্গত কোনাপাড়ার ক্যামব্রিজ হাই স্কুলের কুলাঙ্গার সহকারী শিক্ষক তুষার স্কুলের ষষ্ঠ শ্রেণী পড়ুয়া এক ছাত্রীকে বিগত কয়েক মাস ধরে যৌন নিপীড়ন এবং কুপ্রস্তাব দিয়ে আসছিল, নাবালিকা ছাত্রীএই নির্যাতন সহ্য করতে না পেরে স্কুলের প্রধান শিক্ষক এবং অভিভাবকের কাছে নালিশ করে এবং আত্মহত্যার হুমকি দেয়।
পরবর্তীতে ভুক্তভোগী ছাত্রীর অভিভাবক স্কুলের মাস্টারের সাথে যোগাযোগ করলে লম্পট শিক্ষক তুষার প্রধান শিক্ষকের উপস্থিতিতেই তার একটি রাজনৈতিক পরিচয় দিয়ে অবৈধ প্রভাব দেখিয়ে অভিভাবকদের হেনস্থার স্বীকার করে করে। অসহায় ছাত্রীর পরিবার প্রশাসনের দ্বারস্থ হতে চাইলে পরবর্তীতে মধ্যরাত ১২ টার পরে তাদের বাসায় একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে অসহায় ছাত্রীর বাড়িতে আক্রমণ করে এবং ভবিষ্যতে দেখে নেবার।এই অবস্থায় ছাত্রী এবং অসহায় পরিবার তাদের জীবন শঙ্কায় ভুগছেন। এলাকাবাসী এরকম ঘৃণিত এবং নেককারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

Comments
মো: ইসমাইল হোসাইন
ফাঁসি চাই
Mominur
Fashi chai
Add a comment: