কোচের পর এবার নতুন অধিনায়ক পেল হায়দরাবাদ

অনলাইন ডেস্ক
সোমবার, ০৪ মার্চ ২০২৪

একের পর এক খেলোয়াড়ের দাম চড়িয়েছেন। গড়েছেন আইপিএল ইতিহাসের রেকর্ডও। ইতিহাসের সর্বোচ্চ দামে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সকে নিজেদের ডেরায় নিয়ে আসেন তিনি। এবার সেই প্যাট কামিন্সের হাতে তুলে দেয়া হলো সানরাইজার্সের নেতৃত্বের ভার। অজি অধিনায়কের হাত ধরে গত বছর দুই ফরম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর কামিন্সের অধিনায়কত্বে ওয়ানডে বিশ্বকাপও জিতেছে।

ফাইনালে তার বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব মুগ্ধ করেছে ক্রিকেট দুনিয়াকে। এরপরই অনুষ্ঠিত নিলামে রেকর্ড গড়ে আইপিএলে নেওয়া হয় অজি অধিনায়ককে। যদিও অল্প সময়ের ব্যবধানে তারই সতীর্থ মিচেল স্টার্ক উচ্চমূল্যের সেই রেকর্ড ভেঙে দেন। সেই কামিন্স এবার নেতৃত্ব পাচ্ছেন আইপিএলেও। 

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যমের করা প্রতিবেদনে অবশ্য আগেই এই গুঞ্জন উঠেছিল। আগের দুই আসরে দলটির নেতৃত্বে থাকা প্রোটিয়া ব্যাটসম্যান এইডেন মার্করামকে সরিয়ে দিচ্ছে তারা। সেই গুঞ্জন শেষ পর্যন্ত হলো সত্যি। এবারের ১৭তম আসরের মিনি নিলামে হায়দরাবাদ কামিন্সকে ২০.৭৫ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল।

সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টোরি বিশ্বকাপে অস্ট্রেলিয়া জাতীয় দলে কামিন্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। সেই বিবেচনা করেই হয়তো অজি অধিনায়কের হাতেই তুলে দেওয়া হতে পারে দলটির আর্মব্যান্ড। যদিও মার্করাম গত দুই মৌসুমে দলকে নেতৃত্ব দিয়েছেন, তবে তিনি হায়দরাবাদকে সাফল্য এনে দিতে পারেননি। তবে তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগে চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন