কুষ্টিয়ায় বেতার কেন্দ্র চাইলেন স্বাধীন বাংলার শিল্পী তিমির নন্দী

সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া
বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩



স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, কুষ্টিয়ার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা তিমির নন্দী (৩ জানুয়ারি-২৩) মঙ্গলবার সকালে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি'র কাঙাল হরিনাথ মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন। মতবিনিময় সভায় তিনি বলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে আমি গর্বিত। জীবনে সবচেয়ে বড় পাওয়া এটি। আমরা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রতি চিরকৃতজ্ঞ। তিনি আমাদের মুক্তিযোদ্ধার মর্যাদা দিয়েছেন। রাষ্ট্রীয়ভাবে ভাতা দিচ্ছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আমরা জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার গান, মুক্তির গান গেয়েছি। নোঙর তোলো তোলো গান দিয়ে শুরু আর বিজয় নিশান গানের মধ্য দিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যাত্রার পরিসমাপ্তি হয়। মায়ের কথায় আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দিয়েছিলাম।

Advertisement
শিল্পী তিমির নন্দী বলেন, পচাত্তরের ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এদেশে স্বাধীনতা বিরোধীদের উত্থান হয়। জাতি মুক্তিযুদ্ধের পক্ষ ও বিপক্ষে বিভাজিত হয়। আমি রাশিয়া থেকে ১৯৮৩ সালে দেশে ফিরি। সে সময় এদেশে বঙ্গবন্ধু ও  মুক্তিযুদ্ধের চেতনা নিষিদ্ধ ছিলো। আমি সে সময় চারুকলায় বঙ্গবন্ধুকে নিয় গান গেয়েছিলাম। অনেকে আমাকে হুমকি দিয়েছিলো। আমি বলেছিলাম, বঙ্গবন্ধুর প্রশ্নে কোন আপোস নেই। সর্বশেষ তিনি বলেন, সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ায় রাজু ভাই নেই, মান্না ভাই নেই, জব্বার ভাই নেই, কল্যান দা নেই। এখন শুধু আমি আছি। বর্তমান সরকারের কাছে আমার একটিই দাবী, কুষ্টিয়ায় বেতার কেন্দ্র স্থাপনের মাধ্যমে এই জেলার শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে রক্ষা করুন।

কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি'র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,  বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি খোকন সিরাজুল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি'র সহ সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম,
সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার দপ্তর সম্পাদক ফিরোজ কায়সার'সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন