কুষ্টিয়ায় বালু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া।
বুধবার, ০৯ নভেম্বর ২০২২


কুষ্টিয়ার কুমারখালীতে এক বালু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বালু কেনাবেচা সংক্রান্ত দ্বন্দ্বে শাজাহান (৬৫) নামের এক বৃদ্ধকে বাঁশ ও হাতুড়িপেটা করে হত্যার অভিযোগ উঠেছে।মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

তিনি কুমারখালী  উপজেলার চাঁদপুর ইউনিয়নের গোবরা গ্রামের মৃত ইয়াকুব মিস্ত্রির ছেলে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়। বালু কেনাবেচা নিয়ে একই এলাকার মৃত গনজের আলীর ছেলে আইচ উদ্দিনের সঙ্গে বিরোধ চলছিল শাজাহানের। এ নিয়ে গত সোমবার সন্ধ্যায় আইচ উদ্দিনের বাড়িতে সালিস বৈঠক হয়। মঙ্গলবার সকালে শাজাহান দোকানে যাচ্ছিলেন। এ সময় আইচ উদ্দিন ও তাঁর ছেলে নয়ন এবং হৃদয় সহ কয়েকজন মিলে তাকে বাঁশ ও হাতুড়ি দিয়ে পেটায়। এতে তিনি গুরুতর আহত হয়ে পড়লে সকালেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Advertisement

নিহত শাজাহানের ছেলে সজিব বলেন। বালু নিয়ে আইচ উদ্দিনের সঙ্গে আমাদের বিরোধ ছিল। গতকাল সোমবার সন্ধ্যায় তাঁর বাড়িতে সালিস বৈঠকে সব মিটমাট করা হয়। কিন্তু পরিকল্পিতভাবে মঙ্গলবার সকালে আমার বাবার ওপর আইচ উদ্দিন ও তাঁর ছেলেরা বাঁশের লাঠি ও হাতুড়ি নিয়ে হামলা চালায়। এলোপাতাড়ি মারপিট করে আমার বাবাকে। আমার বাবাকে ওরা নির্মমভাবে হত্যা করেছে। আমরা থানায় মামলা করব, আমি এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এ দিকে ঘটনার পর থেকেই আইচ উদ্দিনের পরিবার গাঁ ঢাকা দিয়েছেন। এ বিষয়ে জানতে কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইনের সরকারি মোবাইল নম্বরে বারবার কল করা হলে তিনি কলটি রিসিভ না করে কেটে দেন। তবে ওই থানার আওতাধীন চৌরঙ্গী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মো. ইমদাদুল হক বলেন, বালু সংক্রান্ত জেরে এ হত্যার ঘটনা ঘটেছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন