কুষ্টিয়ায় বই উৎসব

নতুন বছরের প্রথম দিনে নতুন ক্লাসে নতুন বইয়ের ঘ্রাণ নিলো শিক্ষার্থীরা। রোববার সকাল ১০টার দিকে জেলার প্রত্যেকটা স্কুলে একযোগে বই উৎসবের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। বইয়ের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা হিসেবে ফুল দেয়া হয়।
সকাল ১০ টার দিকে কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয় এবং এর পরে কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে জেলা প্রশাসক সাইদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বই উৎসবের উদ্বোধন করেন।
কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হকের সভাপতিত্বে এ সময় বিশেষ অভিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক ইফতেখায়রুল ইসলাম।
এ সময় স্কুলের শিক্ষক কর্মকর্তা, কর্মচারি, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম বলেন, কুষ্টিয়ায় এ বছর নতুন বইয়ের চাহিদা ১৫ লাখ। এখন পর্যন্ত বই পাওয়া গেছে ৯ লাখ। বাকী বই ১৫ জানুয়ারি থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌছে দেয়া হবে। আজ প্রথম দিনে কোনো শিক্ষার্থী বই পাবে না এমন হবে না। যদি সকল শিক্ষার্থী বই নিতে আসে তবে একটা কম দিয়ে হলেও সবাইকে নতুন বই তুলে দেয়া হবে। বছরের প্রথম দিনে নতুন ক্লাসের জন্য নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা।

Comments
No comments
Add a comment: