কুষ্টিয়ায় দুই বাংলার কবি-সাহিত্যিকের আড্ডা

সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া
বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২



কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে ভারত ও বাংলাদেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্বের এক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকাল ৫টায় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের হল রুমে সাহিত্য আড্ডা শুরু হয়। সাহিত্য আড্ডা, আলোচনা, কবিতা আবৃত্তি চলেছিল সন্ধ্যা ৭টা পর্যন্ত।

সাহিত্য আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব লালিম হক। 'আশা যাওয়ার মিলন তীর্থে ত্রয়ী' শিরোনামে কবি, সাংস্কৃতিক সংগঠক ও নবরুপে জাগো সাহিত্য আসরের সভাপতি সৈয়দা হাবিবা'র সভাপতিত্বে সাহিত্য আড্ডা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কবি, সাংস্কৃতিক সংগঠক ও নবরুপে জাগো সাহিত্য আসরের সাধারণ সম্পাদক কনক চৌধুরীর সঞ্চালনায় সাহিত্য আড্ডাটি আয়োজন করেছিল নবরুপে জাগো সাহিত্য আসর।

ভারত থেকে আগত সম্মানিত অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন-কবি ও সাংবাদিক বরুণ চক্রবর্তী, কবি পুলক রায় (ভারত) ও কবি বিজন চন্দ (ভারত)। সাহিত্য আড্ডা অনুষ্ঠানে তাদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সাহিত্য আড্ডায় শুধু সাহিত্য নয়, দুই বাংলার শিল্প-সংস্কৃতির সহ নানা দিকও আলোচনায় উঠে আসে। এপার বাংলার কবি, নাট্যকর্মী, শিল্পী, সাংবাদিক ও সাহিত্যকর্মীদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন ওপার বাংলার অতিথিরা। বাংলা ভাষা ও সাহিত্যের ভবিষ্যৎ তুলে ধরেন তারা। বর্তমান প্রজন্মের কবি ও সাহিত্যক তাদের দক্ষতার মাধ্যমে সাহিত্য দ্যুতি ছড়াবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সংগঠকরা।
Advertisement

বক্তারা আরও বলেন, সংস্কৃতি, ভাব ও মতবিনিময়ের মাধ্যমে যে সম্পর্ক গড়ে ওঠে, এর সঙ্গে কিছুর তুলনা চলে না। দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে সাংস্কৃতিক বিনিময়ের বিকল্প নেই।

এ সময় মরমি সাধক ফকির লালন শাহ, সাহিত্যিক মীর মোশাররফ হোসেন, সাংবাদিক কাঙাল হরিনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবন নিয়েও আলোচনা করেন তারা। সাহিত্য আড্ডায় কবিতা ও কথামালায় ফুটে ওঠে ভারত–বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য।

এমন চমৎকার আয়োজনের জন্য ভারত থেকে আমন্ত্রিত অতিথিরা আয়োজকদের সবাইকে ধন্যবাদ জানান। একই সাথে এই আয়োজন সফল করার জন্য সম্মানিত অতিথিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আয়োজকরা।

এসময় উপস্থিত ছিলেন-কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের প্রফেসর অজয় মৈত্র, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) শিক্ষক রেজাউল করিম, কুমারখালী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আজিজুল হক স্বপন, কবি ও নজরুলগীতি শিল্পী এডভোকেট শুভ্রত চক্রবর্তী, কবি হাসান টুটুল, কবি ও ছোট গল্পকার মোহিত চন্দ গোবিন্দ, সম্মিলিত নাগরিক আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি কারশেদ আলম, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব খলিলুর রহমান মজু, কবি হামিদুল ইসলাম, কবি কামাল হোসেন, কবি ও সাংবাদিক হারুন আর রশিদ, রনি আহমেদ, আব্দুল কাদের, কবি ও সাংবাদিক কোহিনূর ইসলাম প্রমুখ।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন