কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২

সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া।
রবিবার, ০১ জানুয়ারি ২০২৩



কুষ্টিয়ার কুমারখালীতে একটি যাত্রীবাহী পাখিভ্যানকে পিছন থেকে ধাক্কা দিয়েছে ট্রাক। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন ভ্যানের চালক নাজমুল হোসেন (৩০)। এছাড়াও এঘটনায় ভ্যানের আরো দুই যাত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৩১ ডিসেম্বর-২২) সকাল সাড়ে ৮ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক সড়কের কুমারখালীর নন্দনালপুর ইউনিয়নের বাঁশআড়া নামের স্থানে এদুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হোসেন উপজেলার নন্দনালপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামের মো. সাকিম শেখের ছেলে। আর আহত ব্যক্তিরা একই এলাকার মো. দবির উদ্দিনের ছেলে মো. হেলাল উদ্দিন ও মো. মজনুর ছেলে মো. রাসেল হোসেন (২০)। তাঁরা পেশায় নির্মাণ শ্রমিক। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ঘন কুয়াশার কারনে এদুর্ঘটনা ঘটেছে। এঘটনায় ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

Advertisement
পুলিশ ও এলাকাকাসী সুত্রে জানা গেছে, ঘন কুয়াশা উপেক্ষা করে প্যাখি ভ্যানে রাজমিস্ত্রি কাজের জন্য নাজমুল, হেলাম ও রাসেল কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কুমারখালীর বাঁশআড়া এলাকায় পৌছালে সকাল সাড়ে ৮ টার দিকে পিছন দিক থেকে একটি খালি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে চলে যায় । এতে ঘটনাস্থলে নাজমুল হোসেন (৩০) নিহত হন। আর স্থানীয় লোকজন ওপর দুজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ঘন কুয়াশার কারনে এদুর্ঘটনা ঘটেছে। এঘটনায় ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন হোসাইন বলেন, 'ভ্যানটিকে পিছন থেকে ট্রাক ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক মারা যান। আহত দুইজনকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।'

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক দেবব্রত রায় বলেন, 'মরদেহ ও আহত ব্যক্তিরা কুষ্টিয়া সদর হাসপাতালে আছেন। চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন