কুষ্টিয়ায় আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন ঘর ভাঙলো দুর্বৃত্তরা

সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া
বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩



কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ভুমিহীন ও গৃহহীনদের জন্য নবনির্মিত ও নির্মাণাধীন ঘর ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ গ্রামের চকপাড়া আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে মঙ্গলবার (৭ জানুয়ারি) ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক  মোহাম্মদ সাইদুল ইসলাম ও মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হারুন অর রশিদ। এঘটনায় মিরপুর থানায় মামলা দায়ের করেছেন উপজেলা প্রশাসন। জানা যায়, ভূমি ও গৃহহীন পরিবারের জন্য প্রকল্প গ্রহণ করেন উপজেলা প্রশাসন। পোড়াদহ ইউনিয়নের চকপাড়া এলাকায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে। সোমবার রাতে দুর্বৃত্তরা প্রকল্পের নির্মাণাধীন ঘর ভাঙচুর করে চলে যায়।

এ ব্যাপারে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হারুন অর রশিদ বলেন, সোমবার দিবাগত রাতে দূর্বৃত্তরা নির্মাণাধীন ঘর ভাংচুর করেছে। থানায় মামলা করা হয়েছে। আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Advertisement

তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও আশ্রয়হীনদের জন্য ঘর নির্মাণ প্রকল্প চলমান রয়েছে। উক্ত প্রকল্পের আওতায় উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ মৌজার ০১ নম্বর খতিয়ানভুক্ত ৩২২৬, ৩২২৭, ৩২২৮ ও ৩২২৯ নম্বর দাগের ৩.২০০ একর জমির উপর ৩৬টি ঘরের মধ্যে ইতোমধ্যে ২৬টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে এবং ১০টি ঘরের কাজ চলমান রয়েছে। মঙ্গলবার সকালে জানা যায় সোমবার দিবাগত রাতে যে কে বা কাহারা নির্মাণাধীন ঘরগুলি ভাংচুর করেছে।

তিনি আরও জানান, ১০টি ঘরের মধ্যে ৪টি ঘরের পিলার ভাংচুর এবং ৩টি ঘরের প্লাষ্টারের ক্ষতি করেছে। এ বিষয়ে মিরপুর থানায় অজ্ঞাতমানা আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে।

এই ঘটনায় মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িতদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন জেলা প্রশাসক  মোহাম্মদ সাইদুল ইসলাম।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন