কুষ্টিয়া দৌলতপুরে দৃষ্টিনন্দন মসজিদে আসছেন দর্শনার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা

সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া
শনিবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৩



কুষ্টিয়া দৌলতপুরে দৃষ্টিনন্দন মসজিদ দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। সারাদেশে ৫শ'৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র তৈরি প্রকল্পের আওতায় হওয়া কুষ্টিয়ার দৌলতপুরের এই মসজিদ কমপ্লেক্স নির্মাণ শেষের পথে। উদ্বোধন হবে এ মাসেই।

প্রায় সাড়ে তেরো কোটি টাকা ব্যয়ে করা এই মসজিদ কমপ্লেক্স দেখতে আসছেন বিভিন্ন এলাকার দর্শনার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা। এখনই উন্মুক্ত করে না দেয়ায় বাইরে থেকেই মসজিদ দেখছেন সবাই, তুলছেন ছবিও।

আধুনিক সুবিধা সম্বলিত তিনতলা ভবনটিতে জামায়াতে নামাজ আদায় করতে পারবেন ৯শ' জন। সুসজ্জিত ঝাড়বাতি ও  কারুকাজে ইবাদত স্থান কেন্দ্রীয় ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত। নারী ও পুরুষদের জন্য আলাদা ওযু ও নামাজের ব্যবস্থা রয়েছে।

Advertisement
হজ্জ প্রশিক্ষণ ও হজ্জ যাত্রীদের নিবন্ধন সংক্রান্ত কাজও করা হবে এখানে। ইমামতি প্রশিক্ষণ, ইসলামিক বই সমৃদ্ধ পাঠাগার ও গবেষণা কেন্দ্রের পাশাপাশি এখানে থাকছে অটিজম কর্নার, মরদেহ গোসল ও নামাজে জানাজার আলাদা ব্যবস্থা। নীচ তলায় গাড়ি পার্কিং ছাড়াও ইসলামিক সাংস্কৃতি ও সভা কক্ষের ব্যবস্থা রয়েছে। হেফজ খানা মসজিদ ভিত্তিক প্রাক-প্রাথমিক, গণশিক্ষা এবং পবিত্র কুরআন শিক্ষা নিয়মিত থাকবে। কমপ্লেক্সেই রাখা হয়েছে কমফোর্টেবল অতিথিশালা।

মসজিদটি সরেজমিনে একবার দেখতে আসা আল আমিন বলেন, ইচ্ছা ছিলো এদিকে আসলে মসজিদটি দেখবো, দেখে চোখ আটকে গেলো তা-ই ছবি তুলছিলাম। হাবিব হোসেন বলেন, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ইসলাম প্রচারে ব্যপকভাবে কাজে আসবে, সারাদেশে ইসলামিক সাংস্কৃতিক চর্চা বাড়বে।

দর্শনার্থী জহুরুল ইসলাম বলেন, লোকমুখে এই মসজিদের কথা শুনেছিলাম, তা-ই দেখার জন্য স্ব পরিবারে এসেছি, উদ্বোধন হলে এখানে নামাজ আদায়ের নিয়ত করে গেলাম।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বার জানান, ফেব্রুয়ারিতে নিয়োগ কার্যক্রম শেষ করে এই মাসেই উদ্বোধন হবে মডেল মসজিদ কমপ্লেক্স।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন