কুষ্টিয়ার সেই আলোচিত বাঁশঝাড়ে পানির বোতল রাখা'সহ সকল কার্যক্রম বন্ধ

সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া
বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩



কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বাঁশঝাড়ের ভেতরে নির্দিষ্ট একটি জায়গায় দুই ঘণ্টা পানির বোতল রেখে সেই পানি পান করলেই অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাচ্ছে- এমন গুজবে দৌলতপুর ইউনিয়নের পচামাদিয়া গ্রামের হাইস্কুল পাড়ার নির্জন একটা বাঁশঝাড়ে শত শত মানুষ জড়ো করে প্রতারণা করা হচ্ছিল। আলোচিত সেই বাঁশঝাড়ে পানির বোতল রাখা সহ তাদের সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৮ জানুয়ারি) বিকেলের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল জব্বার। এঘটনায় 'কুষ্টিয়ায় বাঁশঝাড়ে পানির বোতল রাখতে মানুষের ভিড়' শিরোনামে মঙ্গলবার (১৭ জানুয়ারি) পত্রিকাতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি জানতে পেরে দৌলতপুর  উপজেলা প্রশাসন সেই বাঁশঝাড়ে পানির বোতল রাখা সহ তাদের সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, গত তিন-চার মাস আগে থেকে প্রতি সপ্তাহের শনিবার ও মঙ্গলবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রোগমুক্তির আশায় দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ এসে সেখানে ভিড় করছিল। বাঁশঝাড়ে মানুষ জড়ো করে একটা চক্র প্রতারণা করছিল। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়। এবিষয়ে চিকিৎসকরা বলছেন-এটি বিজ্ঞানসম্মত নয়। ধর্ম বিশেষজ্ঞরা বলছেন-এটি গুজব ছাড়া কিছুই না। পানির বোতল রাখা বন্ধ হওয়ার খবরে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।
Advertisement

স্থানীয় সাধারণ মানুষ বলেন, বাঁশঝাড়ে পানির বোতল রাখা বন্ধ করে দেয়ায় খুব ভালো হয়েছে। গুজবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করায় স্থানীয় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। এ ঘটনায় স্থানীয় মানুষদের মধ্যেও প্রভাব পড়ছিল। প্রশাসন প্রতারক চক্রের কার্যক্রম বন্ধ করে দিয়ে মানুষদের রক্ষা করেছেন। কারণ বাঁশঝাড়ের নিচে পানি রেখে খেলে মানুষ সুস্থ হয়ে যাচ্ছে-এটা সম্পূর্ণ মিথ্যা। অতি উৎসাহী হয়ে মানুষ ভিড় করছে সেখানে। সেখানে অলৌকিক কিছু নেই।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক চক্রটির এক সদস্য বলেন, আজ সকালে বাঁশঝাড়ের মালিক খাইরুল ইসলামকে সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন। আমারা দূর-দূরান্ত থেকে আসা মানুষদের ফিরিয়ে দিচ্ছি। আজ থেকে পানি রাখা বন্ধ। আমার কোনো দোষ নেই। আমি শুধু মানুষদের সহযোগিতা করতাম।

দৌলতপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল জব্বার বলেন, বাঁশঝাড়ে পানির বোতল রেখে সেই পানি পান করলেই অসুস্থ মানুষ সুস্থ হচ্ছে এমন খবর ছড়িয়ে মানুষ জড়ো করা হচ্ছিল। খবরটি জানার পরে বিষয়টি তদন্ত করা হয়। আজ সেই বাঁশঝাড়ে পানির বোতল রাখা সহ তাদের সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন