কুষ্টিয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি
মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২



কুষ্টিয়ার সদর উপজেলায় যৌতুকের দাবিতে তানিয়া খাতুন বৃষ্টি (২১) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী উজ্জ্বল হোসেন ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে। রোববার (৪ ডিসেম্বর) সকালের দিকে উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার পাটিকাবাড়ি ইউনিয়নের মাঝিলা গ্রামে স্বামীর বাড়িতে এঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন নিহতের বাবা।

তানিয়া খাতুন বৃষ্টি গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের নরহরিদিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে। তার স্বামী উজ্জ্বল উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার পাটিকাবাড়ি ইউনিয়নের মাঝিলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। উজ্জ্বলের সাথে ৫ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় বৃষ্টির।

নিহতের বাবা আব্দুর রাজ্জাক অভিযোগ করে জানান, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে বৃষ্টির ওপর শারীরিক নির্যাতন চালাতেন উজ্জ্বল। কয়েকবার তাকে যৌতুকের টাকা দেয়া হয়েছে। সম্প্রতি বাবার বাড়ি থেকে ২ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য বৃষ্টিকে চাপ দিচ্ছি
Advertisement
82;েন উজ্জ্বল। কিন্তু এ টাকা এনে দিতে রাজি না হওয়ায় রোববার সকালের দিকে উজ্জ্বলের নির্দেশে তার মা, বাবা, বোন ও বোনের স্বামী শ্বাসরোধ করে হত্যা করে মুখে বিষ ঢেলে দিয়েছে। তারা পলাতক রয়েছে। আমি মেয়ে হত্যার বিচার চাই। থানায় মামলা নিচ্ছে না পুলিশ। আমি আদালতে মামলা করবো। আমার মেয়েকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

নিহতের মামা শাহাদুল ইসলাম বলেন, ৫ বছর আগে উজ্জ্বলের সাথে বৃষ্টির বিয়ে হয়। বিয়ের পর থেকেই  যৌতুকের দাবিতে মারধর করতেন স্বামী। গত রোববার সকালে বৃষ্টির মৃত্যুর খবর শুনে তার শ্বশুরবাড়িতে ছুটে যায় আমরা। গিয়ে দেখি বৃষ্টির মুখে, ঘাড়ে, পায়ে সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বৃষ্টিকে মারপিট ও শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামীর বাড়ির লোকজন। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এবিষয়ে কথা বলার জন্য উজ্জ্বলের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর জায়েদ বলেন,  বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে প্রকৃত রহস্য জানা যাবে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন