কুষ্টিয়ায় মীর মোশাররফ হোসেন বিদ্যালয়ের সীমানা প্রাচীর ঝুকিপূর্ণ, ঘটতে পারে দূর্ঘটনা

সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া।
বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২



কুষ্টিয়া শহরের সাহিত্যিক মীর মোশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরটি ঝুঁকিপূর্ণভাবে দাঁড়িয়ে আছে। বাঁশের খুঁটি দিয়ে সেটিকে গার্ড দেয়া হয়েছে। জরাজীর্ণ এ সীমানা প্রাচীর হেলে যাওয়ায় শহরের র‌্যাব গলির ব্যস্ততম সড়কে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে পথচারীরা। দ্রুত সীমানা সেটি সংস্কারের ব্যবস্থা না করলে যে কোনো সময় ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এতে সংস্কার না করায় ক্ষোভ-প্রকাশ করেছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা।

বিদ্যালয়টির শিক্ষকরা জানান, সাহিত্যিক মীর মোশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরের পাশের সড়ক দিয়ে শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। প্রাচীরটি যে কোনো সময় ধসে পড়তে পারে। এতে বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই দ্রুত সংস্কারের দাবিও জানান তারা।

Advertisement
বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী ফাতেমা খাতুন বলেন, প্রতিদিন ভয়ে ভয়েই এই সড়কটুকু অতিক্রম করে স্কুলে যায়। পথচারীরাও জানান একই কথা।

এ ব্যাপারে মীর মোশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর ফিরোজা বুলবুল বলেন, স্কুল ফান্ডে টাকা না থাকায় জরাজীর্ণ এ সীমানা প্রাচীরটি দ্রুত সংস্কারের জন্য জেলা পরিষদের মাধ্যমে পুর্ণনির্মাণ করতে জানিয়েছি। তারা আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এতদিনেও এটি অপসারণে কার্যকর পদক্ষেপ নেননি। আমরা আবারো যোগাযোগ করে জেলা পরিষদের কর্মকর্তাদের বিষয়টি জানানো হবে।

বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি শেখ হাসান মেহেদী বলেন, জেলা পরিষদে সীমানা প্রাচীরটির সংস্কার কাজ করতে আবেদন করা হয়েছে। দ্রুতই কাজ শুরু হবে বলেও আশা তার।

এ ব্যাপারে কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান বলেন, স্কুল কতৃপক্ষ যোগাযোগ করলে সীমানা প্রাচীরটির সংস্কার কাজ করা হবে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন