কুষ্টিয়ায় বালুবাহী ট্রাক ও পাখি ভ্যান কেড়ে নিলো দুটি প্রাণ

সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া।
বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২



কুষ্টিয়ার সদর উপজেলায় বালুবাহী ট্রাক চাপায় ইকবাল হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। অপরদিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পাখি ভ্যানের ধাক্কায় হোসাইন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে সদর উপজেলার বটতৈল বাইপাস ব্রিজ সংলগ্ন এলাকায় বাইপাস সড়ক ও দৌলতপুর উপজেলার আল্লারদর্গা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহত ইকবাল হোসেন কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার কন্দর পোদ্দিয়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। তিনি স্থানীয় একটি ইটভাটা মালিক ছিলেন। এবং নিহত হোসাইন দৌলতপুর উপজেলার আল্লারদর্গা পাইকগাছি এলাকার শফিক আলীর ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ইকবাল হোসেন বটতৈল বাইপাস সড়ক দিয়ে শহরতলীর ত্রিমোহনী এলাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। বিপরীতে কুষ্টিয়া রানাখড়িয়া কবরস্থান এলাকা থেকে বালুবাহী একটি ট্রাক (ঢাকা মেö
Advertisement
3;্রো-ট ২০-৩৪২৬) যশোরের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে বাইপাস ব্রিজ সংলগ্ন এলাকায় বাইপাস সড়কে ট্রাকটি সামনাসামনি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ইকবাল হোসেনের মৃত্যু হয়।

এ ঘটনায় ট্রাক চালক যশোরের ঝিকরগাছার রাফিউল ইসলামের ছেলে রিপন হোসেনকে (২৬) ট্রাকসহ আটক করা হয়েছে।

অপরদিকে দৌলতপুর উপজেলার আল্লারদর্গা গ্রামে রাস্তার পাশে তিন বছরের শিশু হোসাইন রাস্তার পাশে খেলা করছিলো। এ সময় পাখি ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয় হোসাইন। দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হোসাইনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন