কুষ্টিয়ায় বর নিজেই জানেনা তার বিয়ে হয়েছে

সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া
শনিবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৩



কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের, ফিলিপনগর কেরানি পাড়া গ্রামের মৃত হাসমত আলীর ছেলে মানিক উজ্জামান নিজেই জানেন না তার বিয়ে হয়েছে। তার মায়ের দাবি আপন মামাতো বোন, দুই সন্তানের জননীর সাথে বিয়ে হয়েছে মানিক উজ্জামানের।

এ বিষয়ে মানিক বলেন, আমি একজন মাদ্রাসার ছাত্র আমার বর্তমান বয়স ১৭ বছর পার হয়ে ১৮ বছর চলছে। আমি ডাংমড়কা বাগোয়ান দারুল কোরয়ান ইসলামীয়া মাদ্রাসায় এতিমখানায় থেকে লেখা পড়া করছি। আমি ২০২২ সালে মোজ্জাম্মেল হক দাখিল মাদ্রাসা থেকে এস এস সি পাশ করেছি। হঠাৎ শুনছি আমার নাকি বিয়ে হয়েছে আমার মামাতো বোনের সাথে যার বয়স ৩২ বছর এবং ২ টি সন্তানও রয়েছে। আমি কোন কাজী বা নিকাহ রেজিস্টার এর কাছে কখনও যায় নাই তাহলে আমার বিয়ে হলো কি করে।

আমার মা খারাপ উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে আমাকে ফাঁসাচ্ছে। আমি এই ঘটনার থেকে বাঁচতে চাই। আমার বাবা নেই আমি পড়াশোনা করে নিজের জীবনকে গড়তে চাই। তাই প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের কাছে দাবি আমার এই বিষয়টি সঠিক তদন্ত করে আমাকে বাঁচার সুযোগ করে দিন।

এ বিষয়ে মানিকের বোন, তানিয়া ও বিনা বলেন, আমার দুই ভাই জমজ মানিক ও ফরহাদ হোসেনে ( হিরো)।

আমার মা মানিক নাম দিয়ে একটি আলাদা জন্ম নিবন্ধন তৈরি করেছে, যেখানে বয়স দেওয়া হয়েছে ২২ বছর। মানিকের জমজ ভাই ফরহাদ হোসেনের ও মানিক এর স্কুল সার্টিফিকেট তদন্ত করলেই তাদের আসল নাম এবং বয়স বেরিয়ে আসবে। আমার মা একজন প্রবাসী সে কিছু দিন লেবালনে ছিল এবং ১ বছর সৌদি আরবে ছিল। সে ঔ মেয়েটার মানিকের সাথে বিয়ে দিয়ে বিদেশে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাই সে ষড়যন্ত্রমূলক ভাবে মানিকের ভুয়া জন্ম সনদ তৈরি করে অন্য ছেলেকে মানিক সাজিয়ে কাজীর কাছে নিয়ে গিয়ে বিয়ে দিয়েছে। মানিক কোথাও কখনো বিয়ে করে নাই কারন মানিক জানুয়ারির ১৯ তারিখ থেকে আমার বাড়িতে অবস্থান করছে। আর তার বিয়ে দেখাচ্ছে ২২ তারিখে আমরা এ ঘটনার সুস্থ তদন্ত করে এই ঘৃণ্য ষড়যন্ত্র কারিদের বিচার দাবি করছি।
Advertisement

এ বিষয়ে মানিকের মা বলেন, মানিক আমার ভায়ের মেয়ের সাথে বিয়ে করে এখন বলছে বিয়ে করিনাই। পিয়ারপুর ইউনিয়ন কাজী আবুল কালাম এর কাছে গত ২৩/১/২৩ তারিখে তাদের বিয়ে হয়েছে। মানিকের জন্ম নিবন্ধন ২ টা কেন এমন প্রশ্নের উত্তরে মানিকের মা বলেন, একটি পড়াশোনার জন্য ও একটি বিয়ের জন্য তৈরি করেছি। মানিক তো বিয়ে করেনি বলে দাবি করছে তাহলে আপনি বিয়ে হয়েছে বলছেন কেমন করে এমন প্রশ্নের সদর তো উওর দিতে পারেনি তিনি।

এ বিষয়ে নিকাহ রেজিস্ট্রার কাজী আবুল কালাম বলেন, আমি সকল কাগজ সঠিক পাওয়ার পরেই বিয়ে পড়িয়েছি। এখানে আমার কোন দোষ নেই।

এ বিষয়ে মানিকের শিক্ষক মাওলানা হুচাইন আহম্মেদ বলেন, মানিক আমাদের এতিমখানা মাদ্রাসায়, ডাংমড়কা-বাগোয়ান দারুল কোরআন ইসলামীয়া মাদ্রাসায় ৫ বছর অধ্যায়নরত আছেন। তার রেজিস্ট্রেশন নম্বর ও রোল নম্বর ধরে সার্চ দিলে তার প্রকৃত বয়স ও নাম ঠিকানা বের হয়ে আসবে। তবে আমাদের ধারণা তার বয়স এখনো ১৮ বছর হয়নি।

এ বিষয়ে ফিলপ নগর ইউনিয়নের নঈম উদ্দিন সেন্টু বলেন, একই ব্যক্তির নামে দুটি জন্ম নিবন্ধন হওয়ার কথা নয় হয়তো আমার স্বাক্ষর নকল করে তৈরি করেছে। এমনটি হলে বিষয়টি আমি তদন্ত করে অবশ্যই দেখবো।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল জব্বার বলেন, এ বিষয়ে আমার কাছে মানিক এসেছিলেন। বিষয়টি দুঃখজনক, কোন মা নিজের সন্তানের এমন ক্ষতি করতে পারি বলে আমার জানা নাই। বিষয়টি তদন্তাধীন আছে প্রয়োজনে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন