কুষ্টিয়ায় পরিত্যক্ত গুলি ও ককটেল উদ্ধার করল পুলিশ

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ১৯ রাউন্ড গুলি ও চারটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা গ্রামের জিকে ক্যানেলের পাশে ছোট একটি তালগাছের নিচে থেকে বাজার করা ব্যাগে থেকে এগুলো উদ্ধার করেছে মিরপুর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা পুলিশের একটি আভিযানিক দল কালিতলা গ্রামের জিকে ক্যানেলের পাশে ছোট একটি তালগাছের নিচে থেকে পরিত্যক্ত অবস্থায় বাজারের ব্যাগে থাকা চারটি ককটেল, ১৫ রাউন্ড চাইনা রাইফেলের গুলি, চার রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, এ ঘটনায় মিরপুর থানায় মামলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Comments
No comments
Add a comment: