কুষ্টিয়ায় ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে ইরফান (৩৪) ও আসিক (২৪) নামের দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ইরফান শ্যামনগর গ্রামের ভিকু মন্ডলের বড় ছেলে ও নিহত আসিক মৌবাড়ীয়া গ্রামের মো.জামাল মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইরফান (৩৪) ও আসিক মোটরসাইকেলযোগে ঘোরাঘুরি করছিলেন। রাত ৯টার দিকে শ্যামনগর বাজার সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও ট্রলির সাথে সংঘর্ষ হয়। এসময় তারা গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, রাত ৯টার দিকে শ্যামনগর বাজার সংলগ্ন এলাকায় ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে।

Comments
No comments
Add a comment: