কুষ্টিয়ায় এক ইউপি সদস্যের হাতে প্রাণ গেল পল্লী চিকিৎসকের

সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া
শনিবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৩




কুষ্টিয়ার কুমারখালীতে এক ইউপি সদস্যদের বিরুদ্ধে মো. রাজ্জাক (৩৫) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চর জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাজ্জাক চর জগন্নাথপুর গ্রামের মৃত ভাদু বিশ্বাসের ছেলে ও স্থানীয় পল্লী চিকিৎসক। পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই সুদের পাওনা টাকাকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য সজীব আলী ও জাবেদ আলী সরদারের মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল। তাদের ঝগড়া থামাতে গেলে একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইউপি সদস্য সজিব আলী ও তার লোকজন রাজ্জাককে ফালা দিয়ে কুপিয়ে হত্যা করে। কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই রাজ্জাকের মৃত্যু হয়েছে। তার বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।
Advertisement

এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত ইউপি সদস্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কথা বলতে রাজি হননি। কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, সুদের টাকা নিয়ে জগন্নাথপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য সজীব আলীর সঙ্গে স্থানীয় জাবেদ আলী সরদারের ঝগড়া হচ্ছিল। এমতাবস্থায় তাদের ঝগড়া থামাতে গেলে রাজ্জাক নামে এক যুবককে ইউপি সদস্য ও তার লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে খবর পেয়েছি। সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বর্তমানে উক্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। 

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন