কুমিল্লার ১১ চৌদগ্রাম আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ৮ জন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ১১ চৌদ্দগ্রাম আসনে এবার মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন মোট ৮ জন।
এদের মধ্যে সাবেক সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, সাবেক মেয়র, ব্যাবসায়ী, আওয়ামীলীগ ও যুবলীগের নেতা রয়েছেন। আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বর্তমান সংসদ সদস্য সাবেক মন্ত্রী, ও হেবীওয়েট নেতা যেমন আছেন নেতৃত্ব শুন্য ভোটারদের সাথে সম্পর্কহীন নেতাও রয়েছেন।বিস্বস্থ সু্ত্রে জানù4; গেছে আগামী ২৩ নভেম্বর আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের সভায় বাচাই করা হবে ১ জন প্রর্থীকে। যিনি আগামী ৭ জানুয়ারি আওয়ামীলীগের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। কুমিল্লা ১১চৌদ্দগ্রাম আসনে যারা আওয়ামীলীগের মনোনয়ন ক্রয় করেছেন তারা হলেন বর্তমান সংসদ সদস্য সাবেক রেলপথ মন্ত্রী জনাব মুজিবুল হক মুজিব এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুইয়া হসান, কুমিল্লা দক্ষিন জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আয়শা জামান, সাবেক পৌর মেয়র জনাব মিজানুর রহমান, ব্যাবসায়ী জনাব তমিজ উদ্দিন সেলিম, জনাব বজলুর রশিদ ভুলু, কেন্দীয় যুবলীগের সদস্য জনাব জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জনাব বাহার রেজা।

Comments
No comments
Add a comment: