কুড়ি বছর পরে

ইসমত জাকিয়া
সোমবার, ২৮ নভেম্বর ২০২২


কুড়ি বছর পরে
        -ইসমত জাকিয়া

আজ আমাদের বিচ্ছেদ হয়ে যাচ্ছে
বাড়ি ভর্তি লোক ফিসফিস করছে
কেমন একটা থমথমে পরিবেশ
আমি বুঝতে পারছি সব ধরনের আয়োজন প্রায় শেষ।
আমি শেষ দৃশ্যটা দেখবো বলে আমার মধ্যেও
এক ধরনের অস্থিরতা কাজ করছে,
আমার মা ছাড়া কেউ এতটা বিচলিত নয়,
সবাই ধরে নিয়েছিল এটা হবেই
তবে হতে কম সময় লাগলো না
আমার বরের ধৈর্য আছে বটে।

আমি ভেবেছিলাম কুড়ি পর্যন্ত গড়াবে
কিন্তু কি আমাকে অবাক করে দিয়ে
কুড়ির আগেই বিচ্ছেদ হয়ে যাচ্ছে,
যাকে বলে নিরবচ্ছিন্ন।

এই মুহূর্তে আমার শাশুড়ির কথা ভীষণ মনে পড়ছে
উনি বিয়ের পর থেকে
কত চেষ্টাই না করেছেন বিবাহ  বিচ্ছেদের জন্য
উনি ছেলের কানে  ঘ্যান ঘ্যান করতেন
Advertisement
ও বাবা বাবারে এমন মেয়ে ছেলে আমার পছন্দ নয়,

সক্কাল বেলা সংসারের কাজকর্ম ফেলে
সেজেগুজে বাবুগিরি করতে যায়।
ছেলে তার মায়ের ভীষণ ভক্ত
শেষ পর্যন্ত উনি আমাকে হারিয়ে দিলেন।

আমি সম্ভবত খুব বিশ্বস্ত বউ ছিলাম
বিচ্ছেদ হওয়ার মত যুক্তিসঙ্গত কোন কারণ খুঁজে পাননি এতদিনে
এখন তার হাতে যথেষ্ট প্রমাণ আছে বিবাহ বিচ্ছেদের,
শিক্ষিতা, সত্যবাদী,প্রতিবাদী, স্বাবলম্বী আর কি চাই,
আমিও হাল ছেড়ে দিয়েছি
এক জীবনে কি সব পাওয়া যায়
যেটা হবার হোক না এভাবে আর কতদিন।

কত বছর পেরিয়ে গেল, আমার কালো চুল সাদা হলো
একা থাকার অভ্যেস আমি করে ফেলেছি
এখন আর কষ্ট লাগে না।
কষ্টকে বলে দিয়েছি ওপারে যা দেখিস সুখের দেখা পাবি
বিচ্ছেদ যদি ভালো থাকার সমাধান হয়, তবে তাই হোক
আমি মনে মনে তারে বলে দিয়েছি,
ভালো থেকো প্রিয় --------!

Comments

No comments

Add a comment:

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

তাহসিফের লাশ উদ্ধার  জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

তাহসিফের লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা