কী দিয়ে তৈরি অলিম্পিকের পদক

স্পোর্টস ডেস্ক
বৃহস্পতিবার, ০১ আগষ্ট ২০২৪


১৯২৪ সালের পর ২০২৪ সাল, ঠিক ১০০ বছর পর ফ্রান্সের রাজধানী প্যারিসে এবারের অলিম্পিক গেমস হচ্ছে। অন্য অলিম্পিক আসরের মতো প্যারিস অলিম্পিকেও বিভিন্ন প্রতিযোগিতায় জয়ীরা সোনা, রুপা এবং ব্রোঞ্জের পদক পাবেন। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এই পদকগুলো আসলে কী দিয়ে তৈরি করা হয়? এবারের অলিম্পিকের পদকের বিশেষত্বই বা কী?

অলিম্পিকের স্বর্ণপদক জয়ীদের যে পদক দেওয়া হয়, তা আদতে সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি করা হয় না। স্বর্ণপদকের বেশির ভাগ রুপা দিয়ে তৈরি। রুপার ওপরে সোনার সরু পাত দেওয়া হয় পদকে। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এই পদকগুলোর নকশা এবং নির্মাণ সংক্রান্ত যাবতীয় নিয়ম-কানুন তৈরি করে। তাদের নিয়মানুযায়ী, স্বর্ণপদকের বেশির ভাগ অংশ যে ধরনের রুপা দিয়ে তৈরি, তাতে বিশুদ্ধতার পরিমাণ অন্তত ৯২.৫ শতাংশ হতে হবে।

রুপার ওপর অন্তত ছয় গ্রাম ওজনের বিশুদ্ধ সোনার পাত দিয়ে মুড়ে দেওয়া হয় স্বর্ণপদকটি। অলিম্পিকে যে রৌপ্যপদক দেওয়া হয়, তার পুরোটাই অবশ্য খাঁটি রুপা দিয়ে তৈরি। ব্রোঞ্জ পদকের অধিকাংশই তামা দিয়ে তৈরি। তবে ব্রোঞ্জ পদক নির্মাণে লোহা এবং দস্তারও প্রয়োজন হয়।

Advertisement

ফোর্বসের একটি প্রতিবেদন অনুযায়ী, প্যারিস অলিম্পিকে প্রতিযোগীদের যে স্বর্ণপদক দেওয়া হচ্ছে, বাংলাদেশি মুদ্রায় তার মূল্য প্রায় ১ লাখ ১২ হাজার টাকার কাছাকাছি। প্রতিটি অলিম্পিক গেমসের পদকের নকশা আলাদা হয়। প্যারিস অলিম্পিকেও তার ব্যতিক্রম হয়নি। প্যারিস অলিম্পিকে যে পদকগুলো প্রতিযোগীদের দেওয়া হচ্ছে, তার মধ্যে থাকছে ইতিহাসের ছোঁয়া বিশ্বের দৃষ্টিনন্দন সৃষ্টিগুলোর মধ্যে অন্যতম একটি আইফেল টাওয়ার। বহু ইতিহাসের সাক্ষী প্যারিসের এই আইফেল টাওয়ারের ছোঁয়া থাকছে এবারের অলিম্পিক পদকে।

যে ধাতু দিয়ে আইফেল টাওয়ার তৈরি করা হয়েছে, সেই ধাতু দিয়েই তৈরি করা হয়েছে এবারের অলিম্পিকের প্রতিটি পদক। অলিম্পিকের ইতিহাসে এই প্রথম কোনো দেশ তাদের জাতীয় স্মৃতিস্তম্ভের অংশ ব্যবহার করছে। আয়োজকেরা জানিয়েছেন, প্রতিটি পদকে আইফেল টাওয়ারে ব্যবহৃত ১৮ গ্রাম লোহা থাকছে। পদকের গোল চাকতির মাঝে থাকছে একটি ষড়ভুজাকৃতি অংশ। পদকের মাঝের ওই অংশে ব্যবহৃত হয়েছে ওই লোহা। ফ্রান্সের একটি অলঙ্কার নির্মাণ সংস্থা এবারের প্যারিস অলিম্পিক্সের পদক তৈরি করেছে।

সূত্র ও ছবি -রয়টার্স

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন