কালিয়ায় বিএনপির অফিস ভাংচুর, গুলিবিদ্ধসহ আহত ২

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল প্রতিনিধি:
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪



নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালী গ্রামে ওয়ার্ড বিএনপির কার্যালয় ভাংচুর, এ ঘটনায় গুলিবিদ্ধসহ দুই জন আহত হয়েছেন।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।জানা গেছে, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে কালিয়া উপজেলার বুড়িখালি বাজারে স্থানীয় অধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মো: আমিনুর গাজী (৩৭) নামে একজন গুলিবিদ্ধ এবং হেকমত শেখ (৩৬) নামে একজন টেটাবিদ্ধ হয়েছেন। স্থানীয়রা আহতদের প্রথমে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসে। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা প্রদান করে সেখান থেকে তাদের যশোর মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও বিশ্বস্ত সূত্রে জানা গেছে। ভুক্তভোগী ও তার স্বজনরা জানায়, উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালী বাজারে স্থানীয় অধিপত্যকে কেন্দ্র করে বিএনপি সর্মথিত আকুবর শেখ ও আওয়ামী লীগ সমর্থিত জালাল খান ওরফে ধলা মেম্বরের মধ্যে দীর্ঘ দিন দ্বন্দ্ব চলে আসছিল। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্
Advertisement
বর) বিকালে বিএনপি সর্মথিত আকুবর শেখ বুড়িখালী বাজারে বিএনপি অফিসে দলীয় কর্মীদের নিয়ে মিটিং করে। মিটিং শেষে সন্ধ্যার পরে বিএনপির অফিস থেকে বের হলে আওয়ামী লীগ সমর্থিত জালাল খান ওরফে ধলা মেম্বরের সন্ত্রাসী বাহিনী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে  মোঃ আমিনুর গাজীকে গুলিবিদ্ধ ও হেকমত শেখকে টেটা বিদ্ধ করে। পরে স্বজনরা গিয়ে তাদেরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।


আমিনুর গাজী নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের কওসার গাজীর ছেলে ও হেকমত শেখ একই গ্রামের মনজু শেখের ছেলে। এ ঘটনায় বুড়িখালী বিএনপির অফিসসহ ৪/৫টি দোকান ভাংচুর করেছে সন্ত্রাসীরা। সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্মরত ডাক্তার শরীফ মোহাম্মদ হাসান বলেন, একজনের হাতে টেটা বিদ্ধ অপর জনের গুলি বিদ্ধ হয়েছে কিনা তা এক্সরে রির্পোট ছাড়া বলা যাচ্ছে যাবে না।এ ঘটনায় কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শামীম উদ্দিন বলেন, এই ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন