কালিয়ায় পতিত জমিতে ড্রাগন চাষে সফল।

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল প্রতিনিধি
শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩

নড়াইলের কালিয়া উপজেলার মাউলি ইউনিয়নের ইসলামপুর গ্রামে নবগঙ্গা নদীর পাড়ে “মকছেদ মোল্লা এন্ড মহুরন নেছা এগ্রো ড্রাগন গার্ডেন” নামে  ইটভাটার মধ্যে ২৩ একর জমিতে ১৩ হাজার ৬শ ৫০টি পিলারে শোভা পাচ্ছে ৫৬ হাজার সবুজ ড্রাগন গাছ।

সরেজমিনে দেখা যায়, ইট ভাটায় বেড়ে উঠেছে ৫৬ হাজার ড্রাগন চারার বিশাল সবুজ বাগান। এখানে রেড ভেলভেট, আমেরিকান বিউটি, ইসরাইল ইয়োলো, ভিয়েতনাম রেড, ভিয়েতনাম হোয়াইট, পলোরা জাতের ড্রাগন গাছ।

কালিয়া উপজেলার বড়দিয়াতে মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের শিক্ষক মরফুদুল হাসান পলাশ বলেন, তার দুই ভাইয়ের সহযোগিতায় ২০২২ সালের জানুয়ারীতে ২.৫ একর জমিতে ১৭শত পিলারে ৭ হাজার চারা দিয়ে  শুরু করেন ড্রাগন বাগানের চাষ। শুরুটা ভালো ছিলো না। প্রতিবেশীরা বলতো কি গাছ লাগাইছো এতে কি হবে। এখন তারাই বলে সুন্দর বাগান হয়েছে।   ইট ভাটায় পরিবেশের ক্ষতি ও পুষ্টি চাহিদা অর্থনৈতিক ভাবে লাভবানের আশায় নতুন উদ্যোমে আমরা ছয় ভাই ২৩ সালের জানুয়ারিতে ইট ভাটা ভেঙে দিয়ে ২৩ একর জমিতে ড্রাগন বাগান করেছি। এখানে ২০জন শ্রমিক কাজ করছেন।

বাগান পরিচর্যাকারী শ্রমিক সুমন মোল্যা বলেন, এই বাগানের শুরু থেকে আমি কাজ করি। খুব সহজ পদ্ধতিতে বাগান তৈরি করা যায়। এটা খুব বেশি পরিশ্রমের কাজ না। তবে সবসময় খেয়াল রাখতে হয় যেন পোকামাকড় বা রোগ বালায় গাছের কোন ক্ষতি করতে না পারে। জেলার সবচেয়ে বড় এই বাগান দেখতে আসছেন দুরের উৎসাহীরা, ড্রাগন চাষে উদ্বুদ্ধ হচ্ছেন তারা। অনেকই চারা কিনে নিচ্ছেন।

Advertisement
বাংলাদেশের  বড় বাগান দাবী করে ও বছরে আড়াই কোটি টাকা আয়ের লক্ষ জানিয়ে কলেজ শিক্ষক মরফুদুল হাসান পলাশ বলেন, শিক্ষক হিসাবে ইট ভাটার কারণে পরিবেশের ক্ষতি হবে এটা আমি মেনে নিতে পারি নাই। পরে কৃষি বিভাগের সহযোগিতায় গড়ে তুলি এই ড্রাগন বাগান। এ বছর ইতিমধ্যে ১৬ লক্ষ টাকার ফল বিক্রি করেছি। আগামীতে এটা কয়েকগুণ বাড়বে বলে আশা করি। এলাকার অনেকেই এখান থেকে চারা নিয়ে ছোট ছোট বাগান করছে।














তিনি আরও বলেন, আমরা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এ ফলের চাষ করি। এতে কোনো ওষুধ বা কেমিক্যাল ব্যবহার করা হয়না। শুধুমাত্র বছরে ১-২ বার সার প্রয়োগ করতে হয়। মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত টানা ফল সংগ্রহ করা যায়। ফলের আকার ভেদে প্রতি কেজি ১৫০ টাকা থেকে ২৮০ টাকা পর্যন্ত পাইকারি বিক্রি হয়। নড়াইলের কালিয়া বাজার লোহাগড়া নড়াইল সদরসহ  যশোর সদরে বিক্রয় করছি।

মাউলি ইউনিয়নের দায়িত্বে থাকা কালিয়া উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফিরোজ মাহামুদ বলেন, পলাশ স্যারের বাগানে কালিয়া কৃষি অফিসের পক্ষ থেকে আমরা প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি। অল্প সময়ে বাগানে ফল আসা শুরু করে, তাই এটি লাভজনক চাষ। নতুন কেই এটা করতে চাইলে আমরা সব ধরনের সহযোগিতা করবো।

নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায় বলেন, জেলায় ৩৬ একর জমিতে ছোট-বড় ১৩টি ড্রাগন বাগান রয়েছে। তবে পরিবেশের কথা ভেবে ইটভাটা ভেঙ্গে কলেজ শিক্ষক যে মহৎ উদ্যোগ নিয়েছেন এটা প্রশংসার দাবিদার। এটা একদিকে যেমন পরিবেশের ভারসম্য বজায় থাকবে, তেমনি পুষ্টি, স্বাস্থ্য ও আর্থিক লাভবান এবং নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। এ ব্যাপারে নড়াইল কৃষি বিভাগ সবরকমের সহযোগিতা করে আসছে, ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন