কালিয়ায় নবনির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্ধিত ভবন উদ্বোধন

নড়াইলের কালিয়ায় নবনির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্ধিত ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে নড়াইল ১ আসনের সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি ফিতা কেটে ভবনটির উদ্বোধন করেন ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা.শুভাশিস বিশ্বাসের সঞ্চালনায় সিভিল সার্জন ডা.সাজেদা বেগম পলিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়া পৌর মেয়র মো.ওয়াহিদুজ্জামান হীরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.আব্দুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ববিতা বেগম, মিডিয়া কর্মীসহ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

Comments
No comments
Add a comment: