কামার খন্দ উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে এক স্কুল শিক্ষকের মৃত্যু।

সোহেল রানা সিরাজগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪

৪র্থ ধাপ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জের কামারখন্দে বলরামপুর বাজারে মারামারির ঘটনায় এক পর্যায়ে মাসুদ রানা মাস্টার নামে স্কুল শিক্ষককে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (৫ জুন) রাত্রী ১০টার দিকে কামারখন্দ উপজেলার বলরামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে । এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমা খাতুন বাদী হয়ে কামারখন্দ থানায় ১৩ জন’কে উল্লেখ্য করে একটি হত্যা মামলার অভিযোগ দায়ের করছে।

নিহত মাস্টার রায়দৌলতপুর দক্ষিণপাড়া মৃত আব্দুল মান্নানের ছেলে মাসুদ রানা (৪৬)। মাসুদ শ্যালবরিষা বি.ইউ.কে উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) ছিলেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, মাসুদ রানা বিজয়ী প্রার্থীর মিছিল শেষ করে বলরামপুর বাজারের অপি জুয়েলার্সে দোকানে বিশ্রাম নিচ্ছিলেন। পরবর্তীতে আসামিগণ পূর্ব পরিকল্পিকভাবে এসে মাসুদ রানা’কে দোকান থেকে বের করে গালিগালাজ করতে থাকে।

এক পর্যায়ে একা পেয়ে এলোপাতাড়িভাবে কিলঘুষি মারতে থাকে। মাসুদ রানা হৃদরোগে আক্রান্ত হওয়ায় তখনি সে মাটিতে লুটিয়ে পরে।পরে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রায় রাত্রী ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

নিহত মাসুদ রানা’র ছোট ভাই সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল নির্বাচনী ফলাফল নিয়ে নিজ এলাকার বলরামপুর বাজারে যাওয়ার পর স্থানীয় কয়েকজন একই এলাকার শিশির আকন্দ, পিন্স ও আমার ভাইয়ের উপর হামলা করে। আমার ভাই আগে থেকে ওপেন হার্ড সার্জারি করা থাকায় তার বুকে আঘাত পাওয়ার কারণে সে ওইখানে রাস্তার উপর পরে যায়।

Advertisement

শিশির আকন্দ জানান, আমরা চশমা মার্কার নির্বাচন করতাম আর ওরা তালা মার্কার নির্বাচন করতো। পরে গতকাল পূর্বশত্রুতার জের ধরে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের উপর এলোপাতাড়ি মারধর করে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমানের লোকজন। মাসুদ মাস্টারকে বুকে আঘাত করলে সে ওইখানেই রাস্তার উপর পরে যায়।

প্রত্যক্ষদশী অপি জুয়েলার্সের মালিক রিপন সরকার জানান, আমার দোকানে আগে থেকেই মাসুদ মাস্টার
সহ শিশির ও পিন্স বসে ছিল। পরে রাসেল রুবেল সহ কয়েকজন এসে তাদের দোকান থেকে বাইরে নিয়ে নির্বাচনে হারা জেতা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে শিশিরকে মারধর শুরু করে। এক পর্যায়ে মাসুদ মাস্টার ঘটনা থামাতে গেলে একটু ধাক্কাধাক্কি হয়। তারপর সবাই চলে যাওয়ার ১০-১৫ মিনিট পর মাসুদ মাস্টার অসুস্থ হয়ে পরে। আমরা কয়েকজন তাকে পানি দিয়ে সুস্থ করার চেষ্টা করি। সম্ভব না হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

স্থানীয় ইউপি সদস্য আবু তাহের জানান, মারামারির ঘটনার শেষ পর্যায়ে আমি ঘটনাস্থলে গিয়ে সবাইকে সরিয়ে দেই । পরে মাসুদ মাস্টার অসুস্থ হলে তাকে সহযোগিতা করে হাসপাতালে পাঠাই । তবে থানায় দায়েরকৃত অভিযোগে আসামি লুৎফর রহমানের এ ঘটনায় জড়িত থাকার কোন প্রকার সত্যতা নেই ।

এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট ও বাদীর অভিযোগের প্রেক্ষিতে তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন