কসবায় ৫৪ কেজি ভারতীয় গাঁজাসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে ৫৪ কেজি ভারতীয় গাঁজাসহ দুই(২) মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার(৬ অক্টোবর) দুপুরে উপজেলার বায়েক ইউনিয়নের কৈখলা এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। এসময় দৌড়ে পালিয়ে যায় ওয়াসিম (৩৯) নামে অপর এক পাচারকারী।আটককৃত আশিক মিয়া নরসিংদী জেলার শিবপুর থানার ইটনা গ্রামের মৃত জয়নাল মিয়ার ছেলে।
কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন প্রেসবিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার দুপুরে উপজেলার বায়েক ইউনিয়নের কৈখলা এলাকায় গাঁজা পাচারের গোপন সংবাদে অভিযান চালানো হয়।নয়নপুর- মাদলা সড়কের কৈখলায় তাহের শাহ’র মাজারের সামনে রাস্তার পাশে কয়েকটি প্লাষ্টিকের বস্তা পড়ে ছিলো। এসময় বস্তার পাশে দুজনকে দাড়িয়ে থাকতে দেখে পুলিশের সন্দেহ হয়।বস্তার দিকে পুলিশ এগিয়ে গেলে দাড়িয়ে থাকা দুজনের মধ্যে ওয়াসিম মিয়া দৌড়ে পালিয়ে গেলেও আশিক মিয়াকে ধরতে সক্ষম হয় পুলিশ। পরে বস্তার ভিতর রক্ষিত অবস্থায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। অপরদিকে নয়নপুর-কসবা সড়কের কায়েমপুর এলাকায় সিএনজিতে তল্লাসীকালে ৪ কেজি সহ ইলিয়াস হোসেনকে আটক করা হয়। দুই জন আটক এবং একজন পলাতক বিরুদ্ধেই মামলা করা হয়েছে । আটককতৃদের জেল হাজতে পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

Comments
No comments
Add a comment: