কসবায় স্বপন ও আখাউড়ায় মনির উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়া উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মোঃ ছাইদুর রহমান স্বপন এবং মোঃ মনির হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
গত মঙ্গলবার(২১মে) সকাল থেকে বিকেল পর্যন্ত কসবা ও আখাউড়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয় ও জেলা রিটার্নিং কর্মকর্তা রাত ১০ টায় দুই উপজেলার ১২৯ টি কেন্দ্রের ফলাফল ঘোষনা করেন। এতে ভোটের হার ছিল শতকরা ৩৪ শতাংশ।
রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, কসবা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ ছাইদুর রহমান স্বপন (কাপ-পিরিচ) প্রতীক ৮৬ হাজার ৬৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন ( আনারস) প্রতীক পেয়েছেন ৩৯ হাজার ৯৫৯ ভোট। এছাড়াও উপজেলা ভাইস(পুরুষ) চেয়ারম্যান পদে কসবা পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম চশমা প্রতীকে ৭৬ হাজার ৫৫৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন (তালা) প্রতিক নিয়ে ৪৯ হাজার ১৯১ ভোট পেয়েছেন । মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন সাঈদা সুলতানা সুপ্রিয়া।
অপরদিকে আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আখাউড়া উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও মোগড়া ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান মোঃ মনির হোসেন (ঘোড়া) প্রতীক ২৮ হাজার ৩০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদ হোসেন ভূঁইয়া (আনারস)প্রতীক পেয়েছেন ১৪ হাজার ৫৬৩ ভোট।
এছাড়াও উপজেলা ভাইস(পুরুষ) চেয়ারম্যান পদে আখাউড়া উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি সাহাব উদ্দিন বেগ চপলু(মাইক) প্রতীকে ১৫ হাজার ৫৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ জুয়েল রানা (টিউবওয়েল) প্রতিক নিয়ে ১১ হাজার ৮৫১ ভোট পেয়েছেন । মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ রোকসানা আক্তার (ফুটবল) প্রতীকে নিয়ে ২০ হাজার ২০৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী মোছাঃ পিয়ারা বেগম(হাস) প্রতীক নিয়ে ১১ হাজার ৫৪০ ভোট পেয়েছেন ।
স্থানীয় সূত্র জানা যায়, কসবা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ছাইদুর রহমান স্বপন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপির ফুফাতো ভাই। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলার কুটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতেই তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূইয়া জীবন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপির সাবেক সহকারী একান্ত সচিব। তিনি কসবা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছেন।

Comments
No comments
Add a comment: