কলাপাড়ায় এক দোকানে হামলা ও ভাঙ্গচুর চালায় একদল দুর্বৃত্ত

মোঃ নাঈমুর রহমান রনি কলাপাড়া উপজেলা প্রতিনিধি
সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩


কলাপাড়ায় এক দোকানে হামলা ও ভাঙ্গচুর ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা। রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধুলাসার ইউনিয়নের আশাখালী বাজারের একটি দোকানে এ হামলা ও ভাঙ্গচুরের ঘটনাটি ঘটেছে। দোকানের সিসি ক্যামেরা ও ক্যাশ টেবিল ভাঙ্গচুরসহ টিনের বেড়া কোপানোর চিহ্ন পাওয়া গেছে। এসময় সোহানসহ তার চাচা দোকানের মালিক রহমত উল্লাহকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। 

জানা যায়, ঘটনার আগের দিন ওই দোকানের মালিক রহমত উল্লাহ’র ভাতিজা সোহানের সাথে স্থানীয় মিন্টু ভূঁইয়ার চাচাতো ভাই কোয়েলের সাথে একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এতে তাদের দু’জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সেই জের ধরে ঘটনার দিন দুপুুরে মিন্টু ভূঁইয়ার নেতৃত্বে একটি বাহিনী সোহানের উপর হামলা চালায়। আত্মরক্ষার জন্য সে ওই দোকানে অবস্থান নেয়। সোহানকে সেখান থেকে বের করে তাদের হাতে তুলে না দেয়ায় ওই দোকানে হামলা ও ভাঙ্গচুর করেন তারা। এসময় হামলাকারীরা দোকানের ক্যাশ বাক্স থেকে ৪ লক্ষ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগ করেন ওই দোকানের মালিক মো. রহমত উল্লাহ।
Advertisement

অভিযোগকারী রহমত উল্লাহ বলেন, মিন্টু ভূঁয়ার নেতৃত্বে ৪০-৫০ জনের একটি বাহিনী আমার ভাতিজা সোহানের উপর আক্রমন করে। বাঁচার জন্য সে দৌড়ে আমার দোকানে আশ্রয় নেয়। আমি তাকে দোকান থেকে তাদের হাতে তুলে না দিলে তারা ক্ষিপ্ত হয়ে আমার দোকানে ভাঙ্গচুর ও হামলা চালায়। এসময় তারা দোকানের সিসি ক্যামেরা ও ক্যাশ বাক্স ভেঙ্গে ৪ লক্ষ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
আহত সোহান এর বাবা আলী হোসেন বলেন মিন্টু ভুঁইয়া এলাকায় একটি কিশোর গ্যাং তৈরি করে সাধারণ মানুষ ও ব্যাবসায়ীদের উপর একের পর এক হামলা করে থাকে। আমরা এর বিচার চাই।
তবে, এবিষয়ে অভিযুক্ত মিন্টু ভূঁইয়া বলেন, আমার চাচাতো ভাই কোয়েলকে সোহান মারধর করে। সেই সংবাদ পেয়ে আমরা সেখানে গিয়েছি। কিন্তু দোকানে ভাঙ্গচুর ও টাকার বিষয়টি সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট বলে তিনি সাংবাদিকদের জানান। তিনি আরোও বলেন, আমার চাচাতো ভাই কোয়েল এখনও হাসপাতালে ভর্তী রয়েছে।

মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন