কবি নজরুল বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাবের নেতৃত্বে মেহরীন-অনিক

আবু তাহের, কবি নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাবের ১২ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী যাহরা বাতুল মেহরীন এবং সাধারণ সম্পাদক হিসেবে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক চন্দ্র কর দায়িত্ব পেয়েছেন।

বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চে এক সাংস্কৃতিক আয়োজন ‘নেক্সট রিদম’-এর শেষে নবগঠিত কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে হৃদিকা ত্রিপুরা ডানা, ইভেন্ট ম্যানেজার হিসেবে তানবীর ইসলাম রানা, জয়েন্ট ইভেন্ট ম্যানেজার হৃদি চিরন, কোষাধ্যক্ষ আফিয়া জাহিন ঊষা, ফ্লোর ম্যানেজার ফারহানা খানম বৃষ্টি, জয়েন্ট ফ্লোর ম্যানেজার সুস্মিতা রায়, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার হিসেবে লামিয়া সালসাবিন লিয়া, প্রোডাকশন ম্যানেজার হিসেবে রিয়া মুনতাহা ও প্রতিচী মণ্ডল এবং কোরিওগ্রাফির দায়িত্ব পেয়েছেন শাহরিয়ার রনি।

Advertisement

নবগঠিত কমিটির সভাপতি যাহরা বাতুল মেহরীন বলেন, “নাচ শুধু বিনোদনের প্রকাশ নয়, এটি আবেগ আর আমাদের সত্তার পরিচয়। নাচ আমাদের আত্মপ্রকাশ, দলগত সহযোগিতা আর শিল্পের সৌন্দর্যকে অনুভব করা শেখায়। আমাদের লক্ষ্য এই প্রতিভাকে আরও বিকশিত করা এবং প্রতিষ্ঠানের সাংস্কৃতিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া। ডান্স ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করা আসলে অনেক বড় পাওয়া। সবার ভালোবাসা ও সহযোগিতায় এগিয়ে যেতে চাই।”

নতুন কমিটির সাধারণ সম্পাদক অনিক চন্দ্র কর বলেন, “ডান্স ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করা আমার জন্য বিশেষ সম্মানের বিষয়। আমাদের ক্লাব সবসময় নৃত্যের মাধ্যমে শিল্প, সংস্কৃতি ও সৃজনশীলতার বিকাশে কাজ করে আসছে। নবগঠিত কমিটির মাধ্যমে আমরা এই ঐতিহ্যকে আরও গতিশীল ও পেশাদারভাবে এগিয়ে নিতে চাই।”

Comments

No comments

Add a comment:

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

তাহসিফের লাশ উদ্ধার  জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

তাহসিফের লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা