কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের উন্মুক্ত কুরআন বিতরণ

আবু তাহের, কবি নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে “উন্মুক্ত কুরআন বিতরণ কর্মসূচি” পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। বুধবার (২২ অক্টোবর) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত 'কবি নজরুল ভাস্কর্য'-এর সামনে মুসলিমদের এই ধর্মগ্রন্থটি বিতরণ করে তারা।

আয়োজকরা জানান, ১ ঘণ্টাব্যাপী কর্মসূচিতে ৭০০-এর অধিক কুরআন শরিফ বিতরণ করা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় মানুষ ও স্কুল শিক্ষার্থীদেরও কুরআন নিতে দেখা যায়।

হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী ফাইজা আক্তার বলেন, ছাত্রশিবির ইসলামী চেতনা ও জ্ঞানের আলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে এমন মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয় ও সময়োপযোগী। আমি এখন নিয়মিত কুরআন তিলাওয়াত করতে পারব। এই উপহার আমাকে দুনিয়া ও আখিরাত দুই দিকেই সফলতার পথে অনুপ্রাণিত করছে।

Advertisement

পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী ফুয়াদ হাসান বলেন, “প্রতিটি মুসলমানের উচিত কুরআন অধ্যয়ন করা। এই কুরআন শরিফে বাংলা অনুবাদসহ রয়েছে, যা আরবি না বোঝা ব্যক্তিদের জন্য অত্যন্ত সহায়ক হবে। ছাত্রশিবিরের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আশা করি ভবিষ্যতেও তারা এ ধরনের আরও উদ্যোগ গ্রহণ করবে।”

কর্মসূচির বিষয়ে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদ কবির বলেন, “এটি মূলত আমাদের নিয়মিত কর্মসূচি। পাশাপাশি নোয়াখালীতে আমাদের একটি কর্মসূচিতে ছাত্রদল, যুবদল এবং তাদের সন্ত্রাসী বাহিনী হামলার প্রতিবাদে এ কার্যক্রম হাতে নিয়েছি। ফ্যাসিস্ট আমলে যেভাবে কুরআনভিত্তিক কর্মসূচিতে বাধা দেওয়া হতো, ছাত্রদলও ঠিক সেই স্টাইলে কুরআনের কর্মসূচিতে বাধা দিয়েছে। আমরা তার প্রতিবাদ স্বরূপ পবিত্র কুরআন বিতরণ করছি।”

তিনি আরও জানান, “আমরা আজ সাত শতাধিক কুরআন বিতরণ করেছি। আমাদের এই কার্যক্রম নিয়মিত চলমান থাকবে। আমরা চাই—এই কুরআন ও ইসলামী মূলবোধের মাধ্যমে তরুণ সমাজ আলোর দিশা খুঁজে পাক।”

Comments

No comments

Add a comment:

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

তাহসিফের লাশ উদ্ধার  জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

তাহসিফের লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা