কবিতাঃ সুযোগ

কবিতাঃ সুযোগ
কবিঃ রঘুনাথ রাহা
সুখের সময় ঘুরতো যারা আমার পাছে পাছে
এখন তারা ভুলে গেছে আসেনা আর কাছে।
ভালোবাসে ছলাকলায় ভুলিয়ে আমার মন
ভীষম ক্ষতি করলো যারা তারই আপন জন।
গরিব দঃখীর মাঝে আমি ফুটিয়ে ছিলাম ফুল
তাদের জন্য ওরা আমায় বুঝলো এতো ভুল।
উৎসাহিত হয়ে যারা দিয়েছে আশ্বাস
আপন ভেবে তাদের আমি করেছি বিশ্বাস।
সুযোগ বুঝে নাম ভাংগিয়ে সেই আপনে মিলে
ছোট বড়ো যা পেয়েছে খেয়েছে সব মিলে।
তাদের জন্য পাড়ায় পাড়ায় হয়েছে দলাদলি
ভুক্তভোগী আমজনতা করছে বলাবলি।
সুচ হয়ে তো ঢুকে তারা বেরলো হয়ে ফাল
সেই কারনে এবার আমার পুড়লো যে কপাল।
ফুল বিছানো পথে হেটে ফিরছি কাটার পথে
নিজের ভুলের জন্য আমার হলোনা উঠা রথে।
তবুও আশায় বুকটি বেঁধে করছি আমি পন
সুযোগ পেলে ছাড় দেবোনা হোকনা আপনজন।
নিন্দুকেরা নিন্দা করে যতই পাতুক জাল
স্রষ্টা আমার সহায় হলে উরাবো যে পাল।

Comments
No comments
Add a comment: