কচুয়ায় সেমিনার অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ,ঘোচায় দৈন্য আনে সুদিন, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পল্লী সমাজ সেবা কার্যক্রম বাস্তবায়নে উৎকর্ষ সাধন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২১ ডিসেম্বর সকাল ১১ টায় কচুয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয় কচুয়া এর উদ্যোগে উপজেলা প্রশাসন মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃহাসিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক সমাজ সেবা অধিদপ্তর বাগেরহাট এসএম রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী পরিচালক সমাজ সেবা অধিদপ্তর বাগেরহাট মোস্তফা গিয়াস উদ্দিন,উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ,মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা বেগম,কচুয়া থানার ওসি তদন্ত প্রভাস মল্লিক,উপজেলা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান,বিআরডিবি কর্মকর্তা মোঃবজলুর রহমান,প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ আতিকুর রহমান,সমবায় অফিসার মোঃসাইফুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান,সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস,সহকারী সমাজ সেবা কর্মকর্তা মোঃ মতিউর রহমান,কচুয়া প্রেসক্লাবের সভাপতি খন্দকার নিয়াজ ইকবাল সহ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বিভিন্ন সাংবাদিক ও পল্লী সমাজ সেবা কার্যক্রম বাস্তবায়ন কমিটির সকল সদস্য বৃন্দ।

Comments
No comments
Add a comment: