কক্সবাজারে ঘুষ ছাড়া নিয়োগ পেলেন ৬ নারীস'হ ৫৮ পুলিশ সদস্য

মোহাম্মদ আবদুল্লাহ কক্সবাজার
সোমবার, ২৫ মার্চ ২০২৪

কক্সবাজার জেলা পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৬ নারীসহ ৫৮ জন মনোনীত হয়েছেন। শনিবার কক্সবাজার জেলায় নিয়োগ যোগ্য শূণ্য পদের বিপরীতে শতভাগ মেধা, যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জানুয়ারি-২০২৪ এর চূড়ান্ত ফলাফল মোট ৫২ জন মনোনীত হয়।

কক্সবাজারের পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ মাহফুজুল ইসলাম পুলিশ লাইন্স ড্রিলশেডে আনুষ্ঠানিক ভাবে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা জানুয়ারি-২০২৪ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন এসময় উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য আবদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), বান্দরবান জেলা, শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রাঙ্গামাটি জেলা এবং মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), কক্সবাজার সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যগণ।

Advertisement
এর আগে, কক্সবাজার জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবলের ৫৮ টি শূন্য পদের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ২৫৪৩ জন প্রার্থী শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান তন্মধ্যে ১৯৬৯ জন অংশগ্রহণ করেন । শারীরিক উপযুক্ততা প্রমাণে ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট (PET) শেষে ৪৯৮ জন লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেন এবং লিখিত পরীক্ষায় ১২০ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন । তন্মধ্যে চূড়ান্তভাবে ৫৮ জনকে (পুরুষ ৫২ জন ও নারী ০৬ জন) মনোনীত করে কক্সবাজার জেলা টিআরসি-২০২৪ নিয়োগ বোর্ড ৷ পরিশেষে পুলিশ সুপার, কক্সবাজার মহোদয় চূড়ান্তভাবে উত্তীর্ণদের দেশপ্রেম, সততা, পেশাদারিত্ব ও সেবার মনোভাব নিয়ে পুলিশ বিভাগে চাকরি করার আহ্বান জানান ।

এসময় চূড়ান্তভাবে উত্তীর্ণ সদস্যরা অশ্রুসিক্ত কন্ঠে তাদের অনুভূতি ব্যক্ত করেন । তারা জানান মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়ে আমরা আনন্দিত। আমরা এতটাই খুশি যে ভাষায় প্রকাশ করা সম্ভব না । পুলিশের এই চাকরি পেতে আমার কোনো অসৎ উপায় অবলম্বন করতে হয়নি । নিজের যোগ্যতায় আমরা আজ এই জায়গায় আসতে পেরেছি । কোনো তদবির ও সুপারিশ লাগেনি । সবাই আমাদের জন্য দোয়া করবেন । আমরা খুবই আনন্দিত ও কক্সবাজার জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞ ।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন