ওয়ানডে অধ্যায়ের ইতি টানলেন মুশফিক

বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র, মুশফিকুর রহিম, আনুষ্ঠানিকভাবে ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিলেন।
১৯ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন বার্তায় অবসরের ঘোষণা দেন।‘আলহামদুলিল্লাহ, যখনই দেশের হয়ে মাঠে নেমেছি, শতভাগের বেশি দেওয়ার চেষ্টা করেছি,’—এমনই অনুভূতির কথা জানিয়ে মুশফিক নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা দেন। কালবেলার পাঠকদের জন্য স্টাটাসটি হুবুহ তুলে ধরা হলো,
‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আমি আজ থেকে একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ফরম্যাট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিচ্ছি।আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। যদিও বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন সীমিত ছিল, তবে এক বিষয় নিশ্চিত— যখনই আমি দেশের জার্সি গায়ে মাঠে নেমেছি, শতভাগেরও বেশি উজাড় করে দিয়েছি, নিষ্ঠা ও সততার সঙ্গে।
গত কয়েক সপ্তাহ আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল, এবং আমি বুঝতে পেরেছি এটাই আমার নিয়তি।
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা কুরআনে বলেছেন:
“তুমি যাকে ইচ্ছা সম্মান দান করো এবং যাকে ইচ্ছা অপমান করো।“ (সূরা আল ইমরান ৩:২৬)
পরম করুণাময় আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং আমাদের সকলকে সঠিক ঈমান দান করুন।
পরিশেষে, আমি আমার পরিবার, বন্ধু এবং সেইসব ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি ১৯ বছর ধরে ক্রিকেট খেলেছি।
জাজাকাল্লাহু খাইর।

Comments
No comments
Add a comment: