এশিয়া কাপ নিয়ে আশাবাদী লিটন

অনলাইন ডেস্ক।
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫


এশিয়া কাপে বাংলাদেশের ইতিহাস মিশ্র অভিজ্ঞতায় ভরা। ২০১২ থেকে ২০১৮ পর্যন্ত হওয়া চার আসরের তিনটিতে ফাইনাল খেললেও এরপর আর ধারাবাহিক হতে পারেনি টাইগাররা

কখনও গ্রুপ পর্বই টপকাতে পারেনি।

তবে আসন্ন আসরে দলকে ভিন্নভাবে দেখছেন অধিনায়ক লিটন দাস। তার বিশ্বাস, প্রস্তুতি এবার আগের যেকোনো সময়ের চেয়ে ভালো।

আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। তৃতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। এর আগে নেদারল্যান্ডসকে নিয়ে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলেছে টাইগাররা, যেখানে ২-০ ব্যবধানে সিরিজ জেতার পর শেষ ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়।

লিটন দাস মনে করেন, সিরিজটি শুধু জেতাই নয়, প্রস্তুতির ক্ষেত্রেও বড় ভূমিকা রেখেছে। তিনি বলেন— ‘আমার কাছে মনে হয়েছে আমরা ভালো অবস্থায় আছি। এই ক্যাম্প শুধু এই সিরিজের জন্য নয়, ভবিষ্যতের জন্যও ছিল। সত্যি বলতে এর চেয়ে ভালো ক্যাম্প আমি দেখিনি।’

Advertisement

সিলেটের সুবিধাগুলো বিশেষভাবে কাজে দিয়েছে বলে জানান তিনি। মিরপুরে ফিটনেসের কাজ করা গেলেও সিলেটে যে ধরনের প্র্যাকটিস হয়েছে, সেটাই ছিল দলের প্রয়োজন। লিটনের ভাষায়, ‘পুরো যাত্রাটাই আমাদের জন্য দারুণ ছিল। এই প্র্যাকটিস, এই ম্যাচগুলো আমাদের মানসিকভাবে আরও প্রস্তুত করেছে।’শেষ ম্যাচে একাধিক তরুণকে সুযোগ দেয় বাংলাদেশ। তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শামীম হোসেন ও জাকের আলী সবাই অন্তত একটি করে ম্যাচ খেলেছেন। কেবল মোহাম্মদ সাইফউদ্দিনকে যথেষ্ট সুযোগ দিতে না পারার জন্য সামান্য আফসোস ঝরল অধিনায়কের কণ্ঠে।

তবুও লিটনের চোখে ইতিবাচক দিকটাই বড়— ‘প্র্যাকটিস যেমন দরকার, ম্যাচ খেলে শেখাটাও ততটাই গুরুত্বপূর্ণ। ম্যাচের ভেতরে থেকেই আসল গেম সেন্স তৈরি হয়।’

এশিয়া কাপ সামনে রেখে অধিনায়ক স্পষ্ট করে দিলেন লক্ষ্য— ‘আমার লক্ষ্য একটাই—ভালো ক্রিকেট খেলা। যদি আমরা সেটা পারি, ফলাফল আপনাতেই আসবে।’

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন