এশিয়ান টেলিভিশন সাংবাদিক ফারুক হোসেনর মৃত্যুতে শোকের ছায়া

রশিদুল ইসলাম (প্রতিনিধি) লালমনিরহাট।
রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২

কাকিনা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের দ্বিতীয় পুত্র তরুণ সংগঠক ও সমাজকর্মী ফারুক হোসেন আর নেই।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

আজ রোরবার ( ৪ ডিসেম্বর) বেলা ১১ টা ৩০ মিনিটি হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। আজ রাত সাড়ে ৮টায় কাকিনা মহিমা রঞ্জন উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে । 

সাংবাদিক ফারুকের সহকর্মী সাজু মিয়া জানান, রবিবার সকাল ১০ টায় কাকিনার শিশু নিকেতন স্কুলে দুই পুত্রকে আনতে গিয়ে হঠাৎ বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করানো হয়।
সেখানেই  চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টা ৪০ মিনিটে তিনি মারা যান।

তিনি এক কন্যা এবং দুই পুত্র সন্তানের জনক। মৃত্যুকালে সাংবাদিক সহকর্মী রাজনৈতিক সহকর্মী ছাড়াও অসংখ্য গুনগ্রাহী রেখে গেলেন তিনি। বাংলাদেশ প্রেসক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ও কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক  সম্পাদক ছিলেন হয়তো সাংস্কৃতি সম্পাদক ফারুক হোসেন। 

Advertisement
সাংবাদিকতার পাশাপাশি সক্রিয় ছিলেন রাজনীতিতে। কাকিনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাজনীতি করতে গিয়ে একাধিকবার একাধিকবার কারাবরণ করেছিলেন তিনি। ছাত্রলীগের কাকিনা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন ফারুক হোসেন। সাংবাদিকতা এবং রাজনীতির পাশাপাশি তিনি একজন ভালো ফুটবলার খেলোয়াড়ও ছিলেন। তিনি ছিলেন একজন সমাজ সেবী এবং শিক্ষাবিদ। কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য ছিলেন তিনি। রাজনীতির পাশাপাশি তিনি ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করতেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাকিনা ইউনিয়ন পরিষদ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।

কালীগঞ্জের সকল মহলের কাছে সাহসী ভদ্র এবং বিনয়ী সাংবাদিক ও রাজনীতিবিদ হিসেবে তার পরিচিতি ছিল সমাদৃত। তার মৃত্যুতে শোকে ভাসছে  লালমনিরহাটের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন সংগঠনের নেতারা। তাকে হারিয়ে স্তব্ধ তার পরিবার এবং সাংবাদিক সমাজ। তার এই অকাল মৃত্যু মানতে পারছে না কেউই। 

ফারুকের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে, এশিয়ান টিভি পরিবার,  টেলিভিশনের রংপুর ব্যুরো অফিস প্রধান বাদশাহ ওসমানী,  লালমনিরহাট প্রেসক্লাব,কালীগঞ্জ প্রেসক্লাব, রংপুর রিপোর্টার্স ক্লাব, রংপুর সাংবাদিক ইউনিয়ন, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ। উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন