এবার ইউরোপা লিগে নিষেধাজ্ঞার কবলে ইসরায়েল সমর্থকরা

অনলাইন ডেস্ক
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

আন্তর্জাতিক বিরতির সময় ইতালি ও নরওয়ের বিপক্ষে ম্যাচে স্বাগতিক দর্শকদের বিরূপ প্রতিক্রিয়ার শিকার হন ইসরায়েলি সমর্থকরা। এমনকি ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত বিশ্ব আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপেও আয়োজক দেশ দখলদার রাষ্ট্রটির সমর্থকদের ভিসা প্রদান থেকে বিরত থাকে। এবার সেই নিষেধাজ্ঞার তালিকায় যোগ হলো ইউরোপা লিগের একটি ম্যাচ।

আগামী ৬ নভেম্বর ইউরোপা লিগে ইংল্যান্ডের ক্লাব অ্যাস্টন ভিলা তাদের হোম গ্রাউন্ড ভিলা পার্কে মুখোমুখি হবে ইসরায়েলি ক্লাব মাকাবি তেল আবিবের। যদিও ম্যাচটি ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ বিবেচনায় নিয়ে সফরকারী দলের কোনো সমর্থককে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে সেফটি অ্যাডভাইজরি গ্রুপ (SAG)।

এ বিষয়ে অ্যাস্টন ভিলা এক বিবৃতিতে জানায়, সেফটি অ্যাডভাইজরি গ্রুপের নির্দেশনা অনুসারে মাকাবি তেল আবিবের সমর্থকদের জন্য ভিলা পার্কে প্রবেশ নিষিদ্ধ থাকবে।

Advertisement
যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ‘বর্তমান গোয়েন্দা তথ্য ও অতীতের ঘটনাবলির আলোকে’। তারা উল্লেখ করেছে, ২০২৪ সালে ইউরোপা লিগে আয়াক্স ও মাকাবি তেল আবিবের মধ্যকার ম্যাচের সময় আমস্টারডামে সহিংসতা ও ঘৃণাজনিত অপরাধ সংঘটিত হয়েছিল। সে ঘটনায় ডাচ পুলিশ ৬২ জনকে গ্রেপ্তার করে।

ইসরায়েলি সমর্থকদের এই নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টার্মার। তবে সমালোচনার পরও ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে এবং তারা আর কোনো মন্তব্য করবে না বলেও জানিয়েছে।

পুলিশের এক মুখপাত্র বলেন, আমরা ন্যায়সংগত ও নিরপেক্ষ আইন প্রয়োগে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দায়িত্ব হলো জননিরাপত্তা নিশ্চিত করা এবং একই সঙ্গে মানুষের প্রতিবাদের অধিকার রক্ষা করা। বিস্তারিত মূল্যায়নের পর এই ম্যাচকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।

এ দিকে ইউরোপা লিগের ২০২৫-২৬ মৌসুমে দুই ম্যাচেই জিতে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে এমিলিয়ানো মার্টিনেজের ক্লাব অ্যাস্টন ভিলা।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন