এনায়েতপুর থানা আ'লীগের সভাপতি কারাগারে মৃত্যু

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আহম্মদ মোস্তফা খান বাচ্চু (৮০) ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ( ২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে তিনি কারাবন্দী অবস্থায় মারা যা। তার মৃত্যুর ঘটনা সত্যতা প্রকাশ করেন তার ছোট ছেলে কামাল আহমেদ খান। গত ৬ মাস ধরে চারটি মামলাকৃত আসামি হিসেবে তিনি কারাগারে বন্দী ছিলেন। জানা যায়, পুলিশ হত্যা সহ চারটি মামলায় উচ্চ আদালতে জামিনে ছিলেন বাচ্চু খান। তবে জামিনের মেয়াদ বৃদ্ধির জন্য এপ্রিল মাসের ২২ তারিখের দিকে সিরাজগঞ্জ জর্জকোটে আবেদন করেন। বিজ্ঞ আদালত আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আহম্মদ মোস্তফা খান বাচ্চুকে। বার্ধক্য জনিতভাবে অসুস্থ ছিলেন মৃত্যুকালে আহম্মদ মোস্তফা খান বাচ্চু স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন।
সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার এএসএম কামরুল হুদা জানান, বাচ্চু খান হার্ট, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগাক্রান্ত ছিলেন। মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হলে দ্রুত কারাগার থেকে তাঁকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারকে জানানো হয়েছে। স্বজনরা আসলেই তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Comments
No comments
Add a comment: