এনায়েতপুরে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিরাজগঞ্জের এনায়েতপুরে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এনায়েতপুর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ হাফিজুর রহমান সভা সঞ্চালনা করেন। এসময় এনায়েতপুর থানা আওয়ামীলীগে;র সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চু, সাধারন সম্পাদক আজগর আলী বিএসসি, সিনিয়র সহসভাপতি রাশেদুল ইসলাম সিরাজ, অধ্যক্ষ বজলুর রশিদ, হাতেম আলী মাষ্টার, ডা. মজিবর রহমান,থানা যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও আ’লীগের যুগ্মসাধারন সম্পাদক এবিএম শামীম হক সহ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।

Comments
No comments
Add a comment: