এনায়েতপুরে বিএনপির ৩১দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচার উপলক্ষে সিরাজগঞ্জ -৫ আসনের মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ড.এম এ মহিতের পক্ষেএনায়েতপুর থানার খুকনী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে রবিবার(১২অক্টোবর) সকালে এনায়েতপুর হাট চত্বরে লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা,থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রওশন আলী সরকার মন্টু, এনায়েতপুর থানা বিএনপির সাবেক যুগ্নআহ্বায়ক বিজয় আহম্মেদ, থানা কৃষকদলের সাধারণ সম্পাদক মুক্তার হাসান,এনায়েতপুর থানা চিকিৎসক ফোরামে সভাপতি জয়নাল আবেদিন,সেচ্ছাসেবক দলের নেতা জাহাঙ্গীর হোসেন,খুকনী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্নআহ্বায়ক মিজানুর রহমান মজনু,সেলিম আহম্মেদ, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজহার আলী,৯নং ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি মজিবর রহমান,সাধারণ সম্পাদক হাবিল সরকার প্রমুখ।

Comments
No comments
Add a comment: